বগুড়া মহানগর বিএনপির সভাপতি হিরু, সম্পাদক মনি। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়া মহানগর বিএনপির পাঁচ সদস্যের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এ কমিটিতে হামিদুল হক চৌধুরী হিরুকে সভাপতি ও মনিরুজ্জামান মনিকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কমিটির অন্য সদস্যরা হলেন, সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান শামীম, যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান তুহিন এবং সাংগঠনিক সম্পাদক সোলাইমান আলী।
গত ১০ জুন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে রুহুল কবির রিজভী বলেন, অতি শীঘ্রই বগুড়া মহানগর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হবে।
জানা গেছে, সম্প্রতি ১৫০ বছরের প্রাচীন বগুড়া পৌরসভাকে সিটি করপোরেশন ঘোষণা করা হয়েছে। এর পরপরই বিএনপির শহর কমিটিকে মহানগর কমিটিতে রূপান্তর করা হয়। আগের ওই কমিটিতে হামিদুল হক চৌধুরী হিরু সভাপতি ও মনিরুজ্জামান মনি সাধারণ সম্পাদক ছিলেন।

