Logo
Logo
×

আনন্দ নগর

টুকরো খবর

দর্শক টানতে কঙ্গনার সিনেমা ট্যাক্স-ফ্রি ঘোষণা

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দর্শক টানতে কঙ্গনার সিনেমা ট্যাক্স-ফ্রি ঘোষণা

বলিউড অভিনেত্রী ও ভারতের বিজেপি দলীয় সংসদ সদস্য কঙ্গনা রানাউত অভিনীত নতুন সিনেমা ‘ভারত ভাগ্য বিধাতা’ দেশটির অঙ্গরাজ্য হরিয়ানায় ট্যাক্স-ফ্রি ঘোষণা করা হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী নায়াব সিং সাইনি চন্ডীগড়ে সিনেমাটির বিশেষ প্রদর্শনী দেখার পর এ সিদ্ধান্তের কথা জানান। গত রোববার সন্ধ্যায় আয়োজিত সেই প্রদর্শনীতে স্বয়ং কঙ্গনা রানাউত উপস্থিত ছিলেন এবং মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান। প্রদর্শনী শুরুর আগে তিনি সিনেমার বিষয়বস্তুও সংক্ষেপে তুলে ধরেন। সিনেমাটি দেখার পর মুখ্যমন্ত্রী বলেন, ‘এ ধরনের অনুপ্রেরণামূলক সিনেমা আমাদের দায়িত্ববোধ জাগিয়ে তোলে। তাই আমরা এটি হরিয়ানায় ট্যাক্স-ফ্রি করছি।’ এ সিদ্ধান্তের ফলে রাজ্যে সিনেমাটির টিকিট মূল্য কমে যাবে, যা সাধারণ দর্শকের কাছে আরও সহজলভ্য করে তুলবে। বক্স অফিসে ইতোমধ্যেই প্রতিযোগিতার মুখে থাকা সিনেমাটির জন্য এটি একটি গুরুত্বপূর্ণ স্বস্তি হিসাবে দেখা হচ্ছে। সাম্প্রতিক একাধিক বড় মুক্তিপ্রাপ্ত সিনেমার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে গিয়ে ‘ভারত ভাগ্য বিধাতা’ মুখ থুবড়ে পড়েছে বলে জানা গেছে। এদিকে দর্শক টানতে নির্মাতারা সম্প্রতি একটি বিশেষ অফারও চালু করেছেন, যেখানে ‘একটি টিকিট কিনলে আরেকটি ফ্রি’ সুবিধা দেওয়া হচ্ছে। তবে এ প্রচারণা সত্ত্বেও প্রতিযোগিতা কঠিনই রয়ে গেছে, বিশেষ করে হলিউড থ্রিলার ‘অবসেশন’ শক্ত অবস্থান ধরে রেখেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম