Logo
Logo
×

শিক্ষাঙ্গন

শিবিরের বিরুদ্ধে শেকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১০:৩১ পিএম

শিবিরের বিরুদ্ধে শেকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

শেকৃবিতে ছাত্রদলের বিক্ষোভ মিছিল। ছবি: যুগান্তর

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্রদল কর্তৃক ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদল। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। 

রোববার (১৪ জুন) বিকালে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা শোআইব ইসলামের নেতৃত্বে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। 

ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সহকারী আন্তর্জাতিক সম্পাদক ও কুমিল্লা জেলা ছাত্রশিবিরের পশ্চিম শাখার সভাপতি জিসান আহমেদের বিরুদ্ধে গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং ধর্ষণ, নারী নির্যাতনসহ ঘৃণ্য অপরাধ সংঘটনের প্রতিবাদে এ বিক্ষোভ মিছিল করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।    

বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন- ছাত্রদল নেতা মোরসালিন অনিক, আল মোত্তাকিন নোমান, মো. ইয়াসির আরাফাত মিরাজ, মো. মারুফ হাসান, মো. আব্দুল্লাহ বিন মোস্তফা, মো. খাইরুল ইসলাম শাওন, মো. নীরব হোসেন, তাসরিফ ইবনে হাবিব, মো. আশিক বিল্লাহ, মো. রিদয়ানুল হক, তাকরিম তাসওয়ারসহ প্রায় অর্ধশতাধিক নেতাকর্মী।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম