Logo
Logo
×

শিক্ষাঙ্গন

সরকারি বাঙলা কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলার আয়োজন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৪:১২ পিএম

সরকারি বাঙলা কলেজের সাবেক শিক্ষার্থীদের মিলনমেলার আয়োজন

ঢাকার ঐতিহ্যবাহী সরকারি বাঙলা কলেজের সাবেক শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রথমবারের মতো মিলনমেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ১০ জুলাই কলেজ প্রাঙ্গনে দিনব্যাপী এ আয়োজন অনুষ্ঠিত হবে।

মিলনমেলার কর্মসূচিতে জাতীয় পতাকা উত্তোলন, প্রয়াত শিক্ষক ও শিক্ষার্থীদের স্মরণে শ্রদ্ধা নিবেদন, ব্যাচভিত্তিক পরিচিতি পর্ব এবং স্মৃতিচারণার আয়োজন থাকবে।

দিনব্যাপী অনুষ্ঠানে র্যাফল ড্র, সাংস্কৃতিক পরিবেশনা এবং বিভিন্ন সামাজিক ও পেশাগত যোগাযোগ বৃদ্ধির উদ্যোগও রাখা হয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এই মিলনমেলা কলেজের প্রাক্তন শিক্ষার্থীদের মধ্যে নতুন করে যোগাযোগ, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করবে।

উল্লেখ্য, শিক্ষাবিদ প্রিন্সিপাল আবুল কাসেম ১৯৬২ সালে সরকারি বাঙলা কলেজ প্রতিষ্ঠা করেন। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম