Logo
Logo
×

রাজধানী

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকায় অবস্থান কত?

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৫ জুন ২০২৬, ১০:১৫ এএম

বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকায় অবস্থান কত?

ফাইল ছবি

আইকিউএয়ারের সবশেষ তথ্য অনুযায়ী, সোমবার (১৫ জুন) সকালে ঢাকার এয়ার কোয়ালিটি ইনডেক্স (এএকিউআই) স্কোর ৮৪। এ স্কোর বায়ুমানের দিক থেকে ‘মাঝারি’ শ্রেণির মধ্যে পড়ে, যা সাধারণ মানুষের জন্য গ্রহণযোগ্য।

বায়ুদূষণের দিক থেকে বিশ্বের শীর্ষ শহরগুলোর তালিকায় প্রায়ই উঠে আসে রাজধানী ঢাকার নাম। তবে আজ সকালে দূষণের মাত্রা তুলনামূলক নিয়ন্ত্রণে থাকায় বায়ুমান ‘মাঝারি’ পর্যায়ে রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা আইকিউএয়ার।

এ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় ১৮তম অবস্থানে রয়েছে ঢাকা। দীর্ঘদিন ধরে যানবাহনের ধোঁয়া, নির্মাণকাজের ধুলা এবং বিভিন্ন শিল্পকারখানার নির্গমন রাজধানীর বায়ুদূষণের প্রধান উৎস হিসেবে বিবেচিত হয়ে আসছে।

এদিকে, একই সময়ে দূষিত শহরের তালিকার শীর্ষে থাকা পাকিস্তানের লাহোর শহরের স্কোর ১৭৯। এ ছাড়া, ১৬৭ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে চিলির রাজধানী সান্তিয়াগো, ১৬৪ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা, ১৫৮ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা এবং পঞ্চম অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাতের দুবাই শহরের স্কোর ১৫৬।

আইকিউএয়ারের স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

এ ছাড়া, ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেয়া হয়ে থাকে। ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা স্কোর ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম