Logo
Logo
×
   

সারাদেশ

দুর্নীতির অভিযোগে রাজবাড়ীর ইউপি চেয়ারম্যান বরখাস্ত

Icon

রাজবাড়ী প্রতিনিধি

প্রকাশ: ০৬ জুন ২০২৬, ১০:৫৯ পিএম

দুর্নীতির অভিযোগে রাজবাড়ীর ইউপি চেয়ারম্যান বরখাস্ত

ফাইল ছবি

রাজবাড়ী সদরের ১২নং সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমানকে হাট ও বাজারের দোকান বরাদ্দ-সংক্রান্ত দুর্নীতির অভিযোগ তদন্তে প্রমাণিত হওয়ায় সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। 

শনিবার বিকেলে যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন। এর আগে ১ জুন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগের ইউপি-১ শাখার উপ-সচিব জিয়াউর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

এ বিষয়ে রাজবাড়ীর জেলা প্রশাসক আফরোজা পারভীন যুগান্তরকে বলেন, দুর্নীতির অভিযোগে সুলতানপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমানকে সাময়িকভাবে বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি চিঠি আমি হাতে পেয়েছি। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম