Logo
Logo
×
   

সারাদেশ

সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস কারাগারে

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১০ জুন ২০২৬, ০৫:১৬ পিএম

সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস কারাগারে

আদালত চত্বরে সাবেক পরিকল্পনামন্ত্রীর এপিএস হাসনাত ছবি: যুগান্তর

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পরিকল্পনামন্ত্রী এমএ মান্নানের এপিএস হাসনাত হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

বুধবার (১০ জুন) একটি মামলার আসামি হিসেবে আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালতের বিচারক নুরুল হক তার জামিন আবেদন নামঞ্জুর করেন।

হাসনাতের জামিন নামঞ্জুরের বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পিপি মো. কামাল হোসেন। 

এমএ মান্নান পরিকল্পনামন্ত্রী থাকাকালে হাসনাত হোসাইন তার ব্যক্তিগত সহকারী ছিলেন। তার বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়া গ্রামে। তিনি আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে আত্মগোপনে ছিলেন।  

মামলা সূত্রে জানা গেছে, সুনামগঞ্জ পৌর শহরে ২০২৪ সালের ৪ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় আহত জহুর আহমদের ভাই দোয়ারাবাজার উপজেলার বাসিন্দা হাফিজ আহমদ বাদী হয়ে ২ সেপ্টেম্বর সদর মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করেন। এ মামলায় এমএ মান্নান ও হাসনাত হোসাইনসহ ৯৯ জনকে আসামি করা হয়। মামলায় অজ্ঞাত আসামি ২৫০ থেকে ৩০০ জন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম