|
ফলো করুন |
|
|---|---|
১১ রানের ব্যবধানে ২ উইকেট হারাল অস্ট্রেলিয়া ক্রিকেট দল। কুপার কনোলি ও টিম ডেভিড ২৮ বলে ৪০ রানের জুটি গড়ার পর ১১ রানের ব্যবধানে ফেরেন তারা। ১৩২ রানের মামুলি স্কোর তাড়ায় প্রথম ৩৮ রানে ২ ওপেনারকে হারায় অস্ট্রেলিয়া। ৮৯ রানে হারায় চতুর্থ উইকেট।
বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ১৯ ওভারে ১৩১ রানে অলআউট হয় বাংলাদেশ।
দলের হয়ে ২২ বলে চার বাউন্ডারিতে সর্বোচ্চ ২৯ রান করেন স্পিনার মেহেদি হাসান। ২০ রান করেন ওপেনার সাইফ হাসান। অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নেন অ্যাডাম জাম্পা ও জোয়েল ডেভিস। ২ উইকেট নেন ম্যাট রেনশ।
১২০ বলে ১৩২ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ১৩ রানে প্রথম উইকেট হারানোর পর; ৩৮ রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারী অস্ট্রেলিয়া। ওপেনার জশ ইংলিসকে বোল্ড করে ফেরান শরীফুল ইসলাম। মোস্তাফিজের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আরেক ওপেনার মিচেল মার্শ।
তৃতীয় উইকেটে কুপার কনোলি ও টিম ডেভিড২৮ বলে ৪০ রানের জুটি গড়েন। ফিফটির পথে থাকা কুপারকে আউট করে এই জুটি ভাঙেন এই ম্যাচে অভিষেক হওয়া আব্দুল গাফফার সাকলাইন। কুপার ২৭ বলে চারটি চার আর তিন ছক্কায় ৪৭ রান করে ফেরেন। দলীয় ৭৮ রানে ফেরেন কুপার।
এরপর মাত্র ১১ রানের ব্যবধানে ফেরেন আরেক সেট ব্যাটসম্যান টিম ডেভিড। তিনি ১৬ বলে ২০ রান করে মেহেদি হাসানের শিকারে পরিনত হন। তার বিদায়ে ৮৯ রানে চতুর্থ উইকেট হারায় অস্ট্রেলিয়া।
