Logo
Logo
×

পরবাস

মালয়েশিয়ায় অভিযানে ৭৯ অভিবাসী গ্রেফতার

Icon

আহমাদুল কবির, মালয়েশিয়া থেকে

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০১:৩৭ এএম

মালয়েশিয়ায় অভিযানে ৭৯ অভিবাসী গ্রেফতার

গ্রেফতার ব্যক্তিদের পরবর্তী জিজ্ঞাসাবাদ, রিমান্ড ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেমেনিয়হ অভিবাসন ডিপোতে পাঠানো হয়েছে।

মালয়েশিয়ার সেলাঙ্গর অঙ্গরাজ্যের সাবাক বারনাম এলাকায় অভিবাসন বিভাগের বিশেষ অভিযানে ৭৯ জন বিদেশি নাগরিককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার এড়াতে কয়েকজন বিদেশি নাগরিক নদীতে ঝাঁপ দেন। এমনকি কেউ কেউ দীর্ঘ সময় নদীর পানিতে অবস্থান করেও আইনশৃঙ্খলা বাহিনীর হাত থেকে রক্ষা পাওয়ার চেষ্টা করেন।

শুক্রবার (১২ জুন) ভোরে সাবাক বারনামের বাগান নাখোদা ওমর জেলেপল্লীতে এ অভিযান পরিচালনা করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে ৬৯ জন পুরুষ এবং ১০ জন নারী রয়েছেন। তাদের বয়স ১৮ থেকে ৬০ বছরের মধ্যে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, মালয়েশিয়ার অভিবাসন আইন ১৯৫৯/৬৩-এর বিভিন্ন ধারা লঙ্ঘনের অভিযোগে তাদের গ্রেফতার করা হয়েছে।

অভিযানে উপস্থিত ছিলেন সেলাঙ্গর রাজ্য অভিবাসন বিভাগের (নিয়ন্ত্রণ শাখা) উপপরিচালক মোহাম্মদ খুসাইরি বিন কামারুদ্দিন এবং (ব্যবস্থাপনা শাখা) উপপরিচালক রেডম্যান বিন সাফার। তাদের সঙ্গে সেলাঙ্গর রাজ্য অভিবাসন বিভাগের এনফোর্সমেন্ট শাখার কর্মকর্তারাও অংশ নেন।

সেলাঙ্গর রাজ্য জাতীয় নিরাপত্তা পরিষদের (এমকেএন) সমন্বয়ে পরিচালিত এ অভিযানে আরও অংশ নেয় মালয়েশিয়া পুলিশ বাহিনী (পিডিআরএম), সেলাঙ্গর অভিবাসন বিভাগ (জেআইএম), মালয়েশিয়ান মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি (এপিএমএম) এবং সেলাঙ্গর অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় মন্ত্রণালয় (কেপিডিএন)।

কর্তৃপক্ষ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের পরবর্তী জিজ্ঞাসাবাদ, রিমান্ড ও আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সেমেনিয়হ অভিবাসন ডিপোতে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম