Logo
Logo
×

আনন্দ নগর

রোলেক্স পরিবারে প্রিয়াঙ্কা চোপড়া

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রোলেক্স পরিবারে প্রিয়াঙ্কা চোপড়া

গ্লোবাল তারকা প্রিয়াঙ্কা চোপড়া এবার যুক্ত হলেন বিশ্বের অন্যতম বিলাসবহুল ঘড়ি নির্মাতা রোলেক্স-এর ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসাবে। এ ঘোষণা বিলাসবহুল বিজ্ঞাপনের জগতে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসাবে দেখা হচ্ছে। সাধারণত একই সময়ে একাধিক প্রতিদ্বন্দ্বী লাক্সারি ব্র্যান্ডে কাজ করা অ্যাম্বাসাডর দেখা যায় না। তবে প্রিয়াঙ্কার ক্ষেত্রে ব্যতিক্রম ঘটেছে, কারণ তিনি ইতোমধ্যেই ২০২১ সাল থেকে জুয়েলারি ব্র্যান্ড বালগারির গ্লোবাল অ্যাম্বাসাডর হিসাবে যুক্ত আছেন। প্রতিবেদন অনুযায়ী, এ অংশীদারত্ব নিয়ে আলোচনা শুরু হয় চলতি বছরের শুরুতে, যখন তার ম্যানেজার লস অ্যাঞ্জেলেসে রোলেক্সের যোগাযোগ বিভাগের সঙ্গে বৈঠক করেন। শুরুতে এটি শুধু ভারতীয় বাজারকেন্দ্রিক ক্যাম্পেইন হিসাবে ভাবা হলেও পরে তা একটি বৈশ্বিক চুক্তিতে রূপ নেয়। রোলেক্স কর্তৃপক্ষ প্রিয়াঙ্কাকে ‘একজন বৈশ্বিক ব্যক্তিত্ব’ হিসাবে বর্ণনা করেছে, যিনি ভারতীয় সিনেমা ও হলিউড-দুই জগতের মধ্যে সেতুবন্ধ তৈরি করেছেন। পাশাপাশি তার দীর্ঘদিনের মানবিক কাজ, বিশেষ করে ইউনিসেফের সঙ্গে ১৫ বছরের সম্পৃক্ততাকেও এই চুক্তির গুরুত্বপূর্ণ কারণ হিসাবে উল্লেখ করা হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম