Logo
Logo
×

আন্তর্জাতিক

লেবাননে জাতিসংঘের বহরে হামলা, ২ শান্তিরক্ষী আহত

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ১২ জুন ২০২৬, ০২:০১ পিএম

লেবাননে জাতিসংঘের বহরে হামলা, ২ শান্তিরক্ষী আহত

জাতিসংঘের শান্তিরক্ষীদের একটি দল। ছবি: সংগৃহীত

লেবাননের দক্ষিণাঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের (ইউনিফিল)-এর একটি লজিস্টিক বহরে হামলার ঘটনা ঘটেছে।  এতে মালয়েশিয়ার দুই শান্তিরক্ষী সামান্য আহত হয়েছেন বলে জানিয়েছে জাতিসংঘ।

এক প্রতিবেদনে বৃহস্পতিবার (১২ জুন) এ তথ্য জানিয়েছে আল জাজিরা। 

জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন, দক্ষিণ লেবাননের হারিস গ্রামসংলগ্ন এলাকায় এই হামলার ঘটনা ঘটে। আহত দুই শান্তিরক্ষীর অবস্থা স্থিতিশীল রয়েছে।  ইউনিফিল এ ঘটনার তদন্ত করবে বলেও জানান তিনি। 


তবে হামলার জন্য কারা দায়ী, সে বিষয়ে তিনি কিছু জানাননি।

ডুজারিক আরও জানান, পৃথক এক ঘটনায় বিনতে জবেইল এলাকার কাছে জাতিসংঘের একটি বহরের পাশ দিয়ে ইসরাইল  সেনাবাহিনীর একটি ট্যাংক গুলি ছোড়ে। নিরাপত্তার স্বার্থে বহরটি পরে বিকল্প পথে যাত্রা অব্যাহত রাখে।

তিনি বলেন, গত বুধবার (১০ জুন) বিইয়াদা এলাকাতেও ইউনিফিলের শান্তিরক্ষীরা উল্লেখযোগ্য ড্রোন তৎপরতা লক্ষ্য করেছেন।


ডুজারিক সব পক্ষকে স্মরণ করিয়ে দিয়ে বলেন, জাতিসংঘের কর্মী ও সম্পদের নিরাপত্তা এবং অখণ্ডতা অবশ্যই সম্মান করতে হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম