Logo
Logo
×

ইসলাম ও জীবন

জুতা পরে জানাজার পড়া যাবে কি, যা বললেন শায়খ আহমাদুল্লাহ

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ মে ২০২৬, ০১:০৩ পিএম

জুতা পরে জানাজার পড়া যাবে কি, যা বললেন শায়খ আহমাদুল্লাহ

জুতা পরে জানাজা পড়া যাবে কি, যা বললেন শায়খ আহমাদুল্লাহ। সংগৃহীত ছবি

জুতা পরে জানাজা আদায় করা যাবে কিনা—এ নিয়ে মুসল্লিদের মধ্যে প্রায়ই প্রশ্ন দেখা যায়। এ বিষয়ে বক্তব্য দিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, প্রয়োজন হলে জুতা পরেই জানাজা আদায় করা যাবে। আমাদের দেশে সাধারণত জানাজায় দাঁড়ালে গণহারে জুতা খুলে সামনে রাখেন। তবে বিষয়টি বাধ্যতামূলক নয়।

তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) মুসলমানদের নির্দেশ দিয়েছেন—প্রয়োজনে জুতা পরে নামাজ আদায় করা যাবে। কারণ ইয়াহুদিরা জুতা খুলে নামাজ পড়াকে আবশ্যিক মনে করত। তাই প্রয়োজনে ভিন্নতা রাখার সুযোগ রয়েছে।

শায়খ আহমাদুল্লাহ আরও বলেন, জানাজা সাধারণত খোলা জায়গায় আদায় করা সুন্নত। সে ক্ষেত্রে জুতা পরে জানাজা পড়া স্বাভাবিক বিষয়। তবে জুতার নিচে কোনো নাপাক বস্তু থাকলে তা অবশ্যই পরিহার করতে হবে।

তিনি পরামর্শ দেন, জানাজার আগে জুতার তলা দেখে নেওয়া উচিত। যদি সেখানে নাপাক কিছু দেখা যায়, তাহলে জুতা খুলে রেখে বা খুলে তার উপরে জানাজা পড়তে হবে। আর যদি শুধু মাটি বা ধুলাবালি থাকে, যা নাপাক নয়, তাহলে জুতা পরেই নামাজ আদায় করা যাবে।

সবশেষে তিনি বলেন, শুধু নাপাক দেখলে জুতা খুলে রাখবেন। অন্যথায় জুতা পরে জানাজাপড়লে হয়ে যাবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম