Logo
Logo
×

চাকরি

১৭৮ জনকে চাকরির সুযোগ দিচ্ছে ডিএনসিসি

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ০২:০২ পিএম

১৭৮ জনকে চাকরির সুযোগ দিচ্ছে ডিএনসিসি

ছবি: সংগৃহীত

জনবল নিয়োগের জন্য ১১ থেকে ১৬ গ্রেডের ১০ ক্যাটাগরির ১৭৮টি শূন্য পদে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আগামী ১৮ জুন এ আবেদন শুরু হয়ে চলবে ১৭ জুলাই ২০২৬ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে নির্ধারিত সময়ে আবেদন করতে পারবেন। 

প্রতিষ্ঠানের নাম: ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)

পদের সংখ্যা: ১০ পদে ১৭৮ জন 

চাকরির বিবরণ

১. পদের নাম : স্বাস্থ্য পরিদর্শক

পদসংখ্যা : ৮

বেতন স্কেল ও গ্রেড : ১২,৫০০-৩০,২৩০ টাকা (গ্রেড–১১)

২. পদের নাম : রেভিনিউ সুপারভাইজার

পদসংখ্যা : ১৫

বেতন স্কেল ও গ্রেড : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)

৩. পদের নাম : ওয়ার্ড সচিব

পদসংখ্যা : ১৬

বেতন স্কেল ও গ্রেড : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)

৪. পদের নাম : মশক নিয়ন্ত্রণ পরিদর্শক

পদসংখ্যা : ৭

বেতন স্কেল ও গ্রেড : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)

৫. পদের নাম : ভেটেরিনারি পরিদর্শক/ জবাইখানা পরিদর্শক

পদসংখ্যা : ১৮

বেতন স্কেল ও গ্রেড : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)

৬. পদের নাম : পরিচ্ছন্নতা পরিদর্শক

পদসংখ্যা : ২৬

বেতন স্কেল ও গ্রেড : ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড–১৪)

৭. পদের নাম : ইপিআই সুপারভাইজার

পদসংখ্যা : ১০

বেতন স্কেল ও গ্রেড : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

৮. পদের নাম : স্প্রেম্যান সুপারভাইজার

পদসংখ্যা : ৩৪

বেতন স্কেল ও গ্রেড : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

৯. পদের নাম : বাতি পরিদর্শক

পদসংখ্যা : ১৫

বেতন স্কেল ও গ্রেড : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

১০. পদের নাম : লেজারকিপার

পদসংখ্যা : ২৯

বেতন স্কেল ও গ্রেড : ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড–১৬)

বয়সসীমা 

১৭ জুলাই ২০২৬ তারিখে ১৮ থেকে ৩২ বছর।

আবেদনের নিয়ম

পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তি ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন।

আবেদন ফি

১ নম্বর পদ : ১৬৮ টাকা (সার্ভিস চার্জ, ভ্যাটসহ)

২ থেকে ১০ নম্বর পদ : ১১২ টাকা (সার্ভিস চার্জ, ভ্যাটসহ)

আবেদনের সময়সীমা 

আবেদনপত্র পূরণ ও আবেদন ফি জমাদান শুরুর তারিখ ও সময় : ১৮ জুন ২০২৬, সকাল ১০টা। 

আবেদনপত্র জমাদানের শেষ তারিখ ও সময় : ১৭ জুলাই ২০২৬, বিকাল ৪টা। 

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম