Logo
Logo
×

সাহিত্য

‘বিবিধ’ পত্রিকার শততম সংখ্যা প্রকাশ উদযাপন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ মে ২০২৬, ১২:৫৬ পিএম

‘বিবিধ’ পত্রিকার শততম সংখ্যা প্রকাশ উদযাপন

সাহিত্য ও চিন্তার সাময়িকী ‘বিবিধ’ পত্রিকার শততম সংখ্যা প্রকাশ উপলক্ষে একটি উদযাপন আড্ডা অনুষ্ঠিত হয়েছে। মার্চ ২০২৬ সংখ্যার মাধ্যমে পত্রিকাটি শততম মাইলফলকে পৌঁছায়।

অনুষ্ঠানটি হয় বাংলা একাডেমির আল মাহমুদ লেখক কর্নারে। এতে অংশ নেন দেশের বিশিষ্ট সাহিত্যিক, বুদ্ধিজীবী, রাজনীতিক ও সাংবাদিকরা, পাশাপাশি পত্রিকার শুভানুধ্যায়ীরাও উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—কবি ও চিন্তক ফরহাদ মজহার, রাষ্ট্র সংস্কার আন্দোলনের সভাপতি হাসনাত কাইয়ুম, বাংলা একাডেমির মহাপরিচালক মোহাম্মদ আজম, কবি মজিদ মাহমুদ, কবি ও চিন্তক ফয়েজ আলম, কবি ও প্রকাশক আফজালুল বাসার, প্রাবন্ধিক রাশেদ রাহম, কবি জহির হাসান এবং প্রাবন্ধিক ফকরুল চৌধুরী।

এসময় পত্রিকাটির সম্পাদক ইকতিজা আহসানসহ সংশ্লিষ্টরা পত্রিকার যাত্রাপথ, চিন্তার ধারা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন।

উল্লেখ্য, ২০১১ সালের মে মাসে ‘বিবিধ’ পত্রিকার প্রথম সংখ্যা প্রকাশিত হয়। ‘পর্যালোচনার পত্রিকা’ স্লোগান নিয়ে যাত্রা শুরু করা এই সাময়িকীটি শুরু থেকেই নিয়মিত প্রকাশিত হয়ে আসছে এবং সমকালীন সাহিত্য-চিন্তায় একটি স্বতন্ত্র অবস্থান তৈরি করেছে।

শততম সংখ্যা উদযাপন অনুষ্ঠানটি ছিল স্মৃতিচারণ, আলোচনা ও সাহিত্যিক বন্ধনের এক প্রাণবন্ত মিলনমেলা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম