Logo
Logo
×

সাহিত্য

কবি মনসুর মোজাম্মেল স্মরণে আবাবীলের শোকসভা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ মে ২০২৬, ১২:০২ পিএম

কবি মনসুর মোজাম্মেল স্মরণে আবাবীলের শোকসভা

প্রয়াত কবি মনসুর মোজাম্মেলকে স্মরণ করে শোকসভার আয়োজন করেছে সাহিত্য সংগঠন আবাবীল। শনিবার (১৬ মে) বাংলা একাডেমি প্রাঙ্গণে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে কবি, লেখক, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বরা অংশ নেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোমেন্ট মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কবি ও লেখক সৈয়দ মাজহারুল পারভেজ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলা একাডেমির পরিচালক শাহ সিদ্দিক, অ্যাডভোকেট আকবর হোসেন, পানি উন্নয়ন বোর্ডের পরিচালক আকবর মোহাম্মদ, নাট্যজন কাউসার আলী, কবি আলেয়া বেগম আলো, কবি আমিনাল আসাদ, শিল্পী গোলাম নবী পান্না এবং ছড়াকার মনির হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন আবাবীলের সাধারণ সম্পাদক নোমান মোল্লা।

শোকসভায় কবি ও সাহিত্যিকরা প্রয়াত মনসুর মোজাম্মেলের সাহিত্যকর্ম ও ব্যক্তিজীবনের নানা দিক স্মরণ করেন। পাশাপাশি সংগীত ও আবৃত্তিও পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত কবি-সাহিত্যিকদের শুভেচ্ছা জানান স্যার আহমেদ, অধ্যাপক আফসার আহমেদ এবং কবি সালাম চৌধুরী।

শেষে মরহুম কবি মনসুর মোজাম্মেলের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম