Logo
Logo
×

জাতীয়

বিদ্যুৎ নিয়ে বড় সুখবর দিলেন মন্ত্রী

Icon

নরসিংদী প্রতিনিধি

প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৪:৫৫ পিএম

বিদ্যুৎ নিয়ে বড় সুখবর দিলেন মন্ত্রী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও গরিব জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল

চলমান বিদ্যুৎ সংকটের মধ্যে বড় সুখবর দিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল। তিনি বলেছেন, আওয়ামী ফ্যাসিস্ট সরকার বিগত সময়ে কুইক রেন্টালের নামে মহালুট করেছে। লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। আমরা সব বন্ধ করে দিয়েছি। আমরা সৌর বিদ্যুতে যাচ্ছি। আগামী কয়েক মাসের মধ্যে আমাদের রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প থেকে ১ হাজার ৩শ মেগাওয়াট বিদ্যুৎ আসবে। এটা ননস্টপ হবে, বন্ধ হবে না।

মঙ্গলবার দুপুরে নরসিংদীর বেলাবো উপজেলা পরিষদ মিলনায়তনে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দুস্থ ও গরিব জনসাধারণের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

৫ বছরের মধ্যে দেশ বিদ্যুতে স্বয়ংসম্পন্ন হবে জানিয়ে তিনি আরও বলেন, আপনারা আপনাদের ঘরের চালে, ছাদে যে যেখানে পারেন ছোট ছোট করে সৌর বিদ্যুৎ করেন। সব সরকারের উপর চাপাবেন না। আমরা বাতাস থেকে বিদ্যুৎ উৎপাদনের প্রকল্প নিচ্ছি। আগামী পাঁচ বছরের মধ্যে আমরা দেশকে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ করব।

বেলাবো উপজেলা পরিষদের উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাফসা নাদিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বেলাবো উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আজিজ সারতাজ জায়েদ, বেলাবো উপজেলা বিএনপির আহ্বায়ক আহসান হাবিব বিপ্লব ও বেলাবো থানার ওসি এসএম আমানুল্লাহসহ রাজনৈতিক নেতারা।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম