ব্র্যাক (এনজিও)। ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক (এনজিও) মনিটরিং (ব্র্যাক শিক্ষা কর্মসূচি) বিভাগে অফিসার পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ২৬ ফেব্রুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৫ মার্চ পর্যন্ত। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী উৎসব বোনাস, স্বাস্থ্য ও জীবন বীমাসহ আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: ব্র্যাক (এনজিও)
পদের নাম: অফিসার
বিভাগ: মনিটরিং, ব্র্যাক শিক্ষা কর্মসূচি
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: এনজিও সংস্থায় কাজের দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ২ বছর
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: গাজীপুর, নারায়ণগঞ্জ
বেতন: আলোচনা সাপেক্ষে
আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৫ মার্চ ২০২৬

