আস-সুন্নাহ ফাউন্ডেশনে চাকরি। ছবি: ফেসবুক পেজ থেকে সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
আমরা একজন দাওয়াহ ইনচার্জ খুঁজছি। যিনি আস-সুন্নাহ ফাউন্ডেশনের দাওয়াহ বিভাগের সকল কার্যক্রম সুচারুভাবে পরিচালনা, জনবল ব্যবস্থাপনা, ইসলামের শাশ্বত বাণী সর্বস্তরে পৌঁছে দিতে স্বল্প ও দীর্ঘমেয়াদি দাওয়াতি পরিকল্পনা প্রণয়ন, মাঠপর্যায়ে তার বাস্তবায়ন, আধুনিক সময়ের চাহিদাকে সামনে রেখে সৃজনশীল ও সম্ভাবনাময় দাওয়াহর নতুন ক্ষেত্র চিহ্নিতকরণ এবং বাস্তবমুখী প্রকল্প উদ্ভাবন, অফলাইন ও ডিজিটাল মিডিয়ার সকল প্ল্যাটফর্মে নানামুখি দাওয়াহ কার্যক্রম সমন্বয় ইত্যাদি কার্যক্রম পরিচালনা করবেন।
দায়িত্ব—
> দাওয়াহ বিভাগের সার্বিক কার্যক্রম পরিচালনা ও টিম নেতৃত্ব
> স্বল্প ও দীর্ঘমেয়াদি দাওয়াতি পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন
> সৃষ্টিশীল, বুদ্ধিবৃত্তিক ও নিত্য-নতুন দাওয়াতি উদ্যোগ গ্রহণ করা
> গবেষণা ও শরয়ী সমাধান টিম তদারকি
যোগ্যতা ও অভিজ্ঞতা—
> স্বীকৃত প্রতিষ্ঠান থেকে তাকমিল/কামিল/মাস্টার্স
> ইসলামি জ্ঞান ও দাওয়াহ সম্পর্কে সুদৃঢ় ধারণা
> টিম পরিচালনার অন্তত তিন বছরের অভিজ্ঞতা
> প্রযুক্তিগত জ্ঞান ও সমসাময়িক চ্যালেঞ্জ সম্পর্কে সম্যক ধারণা
> দাওয়াহকে জীবনের মিশন হিসেবে গ্রহণের মানসিকতা
> কমিউনিকেশন স্কিলে পারদর্শিতা
সুযোগ-সুবিধা—
> ৫০-৮০ হাজার টাকা বেতন
> বছরে দুটি ঈদ বোনাস
> দক্ষতার ভিত্তিতে প্রতি বছর ইনক্রিমেন্ট
> দুপুরের খাবার
আপনি যদি নিজেকে এই কাজের যোগ্য মনে করেন, তবে গুগল ফরমটি পূরণ করুন।
গুগল ফরম লিংক : https://forms.gle/iuYTCxEFooUmsxrc8
বিস্তারিত দেখুন পোস্টার ও গুগল ফরমের ডেসক্রিপশনে।
