Logo
Logo
×

আওয়ামী লীগ

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেফতার

Icon

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০২:২০ পিএম

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেফতার

নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী গ্রেফতার। ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় সাবেক এমপি নিক্সন চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী ও উপজেলা কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের সাংগঠনিক সম্পাদক শেখ আরাফাতকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। 

মঙ্গলবার (১৬ জুন) রাতে ঢাকার আফতাবনগর এলাকা থেকে গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয়। 

আরাফাত ভাঙ্গা উপজেলার কাওলিবেড়া ইউনিয়নের শেখপুরা গ্রামের বাসিন্দা। 

জানা গেছে, আরাফাতের বিরুদ্ধে ভাঙ্গা থানা ভাঙচুর ও বিস্ফোরক মামলাসহ একাধিক মামলা রয়েছে। তিনি যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সংসদ সদস্য নিক্সন চৌধুরীর সহযোগী। ৫ আগস্টের পর তিনি পালিয়ে যান। তবে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সক্রিয় ছিলেন। কয়েকদিন আগে আরাফাতের নেতৃত্বে ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে যুবলীগ ঝটিকা মিছিল বের করে। এর প্রতিবাদে উপজেলা বিএনপি গত শুক্রবার বিক্ষোভ করে।  

ভাঙ্গা থানার ওসি মিজানুর রহমান বলেন, আরাফাতের বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। পুলিশের একাধিক টিম তাকে গ্রেফতারে কাজ করছিল। অবশেষে ডিবির জালে ধরা পড়েছেন আরাফাত। তার বিরুদ্ধে ভাঙ্গা থানা ভাঙচুর, বিস্ফোরকসহ একাধিক মামলা রয়েছে। এর আগে তিনি গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেল খেটেছেন।  

তবে ঢাকায় আরাফাত গ্রেফতার হয়েছে এ বিষয়ে অফিসিয়ালি কাগজ-কলমে তাকে পাইনি। তবে ঢাকা থেকে ডিবি পুলিশ আটক করেছে বিষয়টি আমি নিশ্চিত হয়েছি।  

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম