বৃষ্টির দিনে মনকে চাঙা রাখতে খেতে পারেন ঝালমুড়ি, যেভাবে বানাবেন
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১১ মে ২০২৬, ১০:১২ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বৈশাখের রোদবৃষ্টির বিকেলে ঝালমুড়ি বাঙালির এক অবিচ্ছেদ্য অংশ। এবং এটি প্রতিদিনের বিকেলের চিরচেনা সাথী। বৃষ্টির শব্দের সঙ্গে মসলাদার ঝালমুড়ির ঝাঁজালো স্বাদ বিকেলের আড্ডাকে আরও প্রাণবন্ত করে তোলে।
ঝালমুড়ির আসল রহস্য এর মসলা ও খাঁটি সরিষার তেলের ঝাঁজেই সহজে ঘরে তৈরি করুন ঝালমুড়ি। বৃষ্টির বিকেলে আয়েশ করে খাওয়ার জন্য এ ঝালমুড়ি গরম চা অথবা আলুর চিপসের সঙ্গে দারুণ জমে ওঠে। ঝালমুড়ির স্বাদে আরও নতুনত্ব আনতে ব্যবহার করুন স্পেশাল ঘরোয়া মসলা তৈরির রেসিপি?
বৈশাখের শেষের দিনগুলোতে নিয়মিতই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি, সেই আলো ঝলমলে রোদ। টিপটিপ বৃষ্টির শব্দ আর শীতল হাওয়া যখন মনকে আচ্ছন্ন করে, ঠিক তখনই অনেকের ঝালমুড়ি খাওয়ার তীব্র ইচ্ছা জাগে। এ এক অদ্ভুত ভালো লাগার কাজ করে। কেন এমনটি হয়, তা অবশ্য ঠিক জানা নেই। তবে এর কারণ কেবলই স্বাদের বিষয় নয়, বরং বিজ্ঞান ও আবেগের সংমিশ্রণে সংস্কৃতির এক দারুণ মিশেল।
বৃষ্টি মনকে বিষণ্ণ ও অলস করে তোলে। এ সময় মস্তিষ্ক এমন কিছু চায়, যা মনকে চাঙা করতে পারে। ঝালমুড়ির মসলার ঝাঁজ, টক-ঝাল-মিষ্টির স্বাদ এবং মুড়ির মচমচে ভাব— সব মিলিয়ে মস্তিষ্কে এক ধরনের আনন্দদায়ক অনুভূতি তৈরি করে।
এ বিষয়ে মনোবিজ্ঞানীরা বলছেন— টক-ঝালের খাবার আমাদের মস্তিষ্কের ‘ফিল-গুড’ হরমোন, যেমন— এন্ডোরফিন নিঃসরণে সাহায্য করে থাকে। এ হরমোন মনকে সতেজ করে এবং সাময়িক আনন্দ দিয়ে থাকে। সাংস্কৃতিক প্রেক্ষাপটও এর সঙ্গে জড়িত।
ঝালমুড়ি আমাদের দেশের এক ঐতিহ্যবাহী স্ট্রিট ফুড। ছোটবেলা থেকেই বৃষ্টির দিনে ঝালমুড়ি খাওয়ার স্মৃতি অনেকের মনে গেঁথে আছে। এ স্মৃতিগুলোই বড় হওয়ার পর আমাদের মনে ঝালমুড়ি খাওয়ার ইচ্ছে জাগায়। এটি কেবল একটি খাবার নয়, বরং আমাদের শৈশব, নস্টালজিয়া আর প্রিয়জনের সঙ্গে কাটানো মুহূর্তগুলোর প্রতীক হয়ে থাকে। আর প্রকৃতি এক ধরনের স্নিগ্ধতা নিয়ে আসে। এই আবহাওয়ায় গরম ও মুখরোচক আর মসলাদার খাবার খেতে আমরা স্বাচ্ছন্দ্যবোধ করি। ঝালমুড়ি এ চাহিদা পুরোপুরি পূরণ করতে পারে। কাগজের ঠোঙায় ঝালমুড়ি নিয়ে রাস্তার ধারে দাঁড়িয়ে কিংবা ঘরের জানালার পাশে বসে তা খাওয়ার অভিজ্ঞতা যেন এক অন্যরকম তৃপ্তি দেয়।
ঝালমুড়ির নাম শুনলেই যেন জিভে পানি চলে আসে। বৃষ্টির দিনে বা বিকেলের আড্ডায় এই খাবারটি বাঙালির এক নৃত্য সঙ্গী। মুখরোচক এ খাবারটি বানানো খুবই সহজ। আপনার রান্নাঘরে থাকা কিছু সাধারণ উপকরণ দিয়েই তৈরি করতে পারেন একদম দোকানের মতো পারফেক্ট ঝালমুড়ি।
চলুন জেনে নেওয়া যাক, কীভাবে দোকানের মতো পারফেক্ট ঝালমুড়ি বানাবেন—
উপকরণ
মুড়ি ২ কাপ টাটকা ও মচমচে মুড়ি হতে হবে। মুড়ি নরম হলে ঝালমুড়ির স্বাদ নষ্ট হয়ে যাবে। পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ (মিহি করে কাটা)। শসা কুচি ২ টেবিল চামচ (ছোট করে কাটা)। টমেটো কুচি ১ টেবিল চামচ (বীজ ফেলে কুচি করে নেওয়া)। ধনেপাতা কুচি ১ টেবিল চামচ। চানাচুর ২ টেবিল চামচ। আপনার পছন্দমতো যে কোনো চানাচুর ব্যবহার করতে পারেন। সিদ্ধ আলু একটি (ছোট কিউব করে কাটা)। সেদ্ধ ছোলা ১ টেবিল চামচ। ঝালমুড়ির স্পেশাল মসলা ১ চা চামচ (উপকরণ নিচে দেওয়া হলো)। সরিষার তেল ১ চা চামচ। লেবুর রস ১ চা চামচ। কাঁচামরিচ কুচি ১টি (ঝাল অনুযায়ী)। এবং লবণ স্বাদমতো।
প্রণালি
এবার এসব মসলা ঝালমুড়ির আসল স্বাদ এনে দেবে। এটি আগে থেকে তৈরি করে রাখলে ঝালমুড়ি বানানো আরও সহজ হবে। শুকনো মরিচ ৪-৫টি (হালকা টেলে নেওয়া)। ধনেপাতা ১ চা চামচ। জিরা ১/২ চা চামচ। জোয়ান/কালো জিরা ১/৪ চা চামচ। বিট লবণ ১ চা চামচ। গোলমরিচ: ৮-১০টি। সব উপকরণ হালকা ভেজে গুঁড়ো করে নিন। এসব মসলা এয়ারটাইট পাত্রে সংরক্ষণ করা যাবে।
একটি বড় পাত্রে প্রথমে মুড়ি নিন। এরপর একে একে পেঁয়াজ, শসা, টমেটো, ধনেপাতা, আলু এবং ছোলা দিয়ে দিন। চানাচুর আর কাঁচামরিচ ছড়িয়ে দিন। এরপর সরিষার তেল, লেবুর রস, লবণ এবং ঝালমুড়ির স্পেশাল মসলা দিয়ে দিন। এবার ভালোভাবে সবকিছু মিশিয়ে নিন। ঝালমুড়ি পরিবেশনের ঠিক আগেই সবকিছু মেশানো ভালো, নয়তো মুড়ি নরম হয়ে যাবে।

