Logo
Logo
×

শিক্ষাঙ্গন

ঢাবির বিশেষ মাইগ্রেশনের ফল দেখবেন যেভাবে

Icon

ক্যাম্পাস ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৬, ০১:০৭ পিএম

ঢাবির বিশেষ মাইগ্রেশনের ফল দেখবেন যেভাবে

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০২৫–২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষে ভর্তি হওয়া শিক্ষার্থীদের জন্য বিশেষ মাইগ্রেশনের ফল আজ সোমবার (২৭ এপ্রিল) প্রকাশ করা হবে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুপুর ৩টার পর থেকে শিক্ষার্থীরা বিষয় বরাদ্দের ফল জানতে পারবেন।

এর আগে নির্ধারিত ফি জমা দিয়ে গত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) পর্যন্ত অনলাইনে আবেদন করার সুযোগ দেওয়া হয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে জানানো হয়েছে, ফল প্রকাশের পর শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় তথ্য দিয়ে লগইন করে ফলাফল দেখতে পারবে।

এ ছাড়া বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিশেষ মাইগ্রেশন শেষ হওয়ার পর যে আসনগুলো খালি থাকবে, সেগুলো অপেক্ষমাণ তালিকায় থাকা উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে বরাদ্দ দেওয়া হবে। বিস্তারিত তথ্য এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম