Logo
Logo
×

আনন্দ নগর

গানে স্বীকৃতির রজতজয়ন্তী পার

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৬ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

গানে স্বীকৃতির রজতজয়ন্তী পার

গানের ভুবনে পথচলার রজতজয়ন্তী পার করেছেন সংগীতশিল্পী স্বীকৃতি। দীর্ঘ এই পথচলায় তিনি সিনেমায় প্রায় সাড়ে পাঁচশ গান’সহ বহু মৌলিক গানে কণ্ঠ দিয়েছেন। আবার দেশের বাইরে শুধু যুক্তরাষ্ট্রেই ২৯ বার শো করেছেন। এ ছাড়াও জাপান, ইংল্যান্ড, ফ্রান্স, ভারত, সিঙ্গাপুর, কাতার, মালয়েশিয়া’সহ আরও বহু দেশে গান গেয়ে মুগ্ধ করেছেন প্রবাসী বাংলাদেশিদের। দীর্ঘ এই পথচলা প্রসঙ্গে স্বীকৃতি বলেন, ‘২৫ বছরেরও বেশি সময়ের পেশাগত সংগীত জীবনে আমি এই দেশের কোটি কোটি মানুষের ভালোবাসা পেয়েছি। আজীবন সংগীতকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছি এবং আমৃত্যু সেটাই চাইব। আরও কিছু ভালো ভালো গান উপহার দিয়ে যেতে চাই।’ স্বীকৃতির প্রথম একক অ্যালবাম ‘হৃদয়ে শিহরণ’ প্রকাশিত হয় ২০০০ সালে। এরপর আরও ৭টি অ্যালবাম প্রকাশ পায়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম