|
ফলো করুন |
|
|---|---|
ওয়ানডে সিরিজ হারিয়ে টি-টোয়েন্টিতে জয়ের স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দলকে ১৩১ রানে অলআউট করে জয়ের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে অস্ট্রেলিয়া।
চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ১৯ ওভারে ১৩১ রানে অলআউট হয় বাংলাদেশ।
দলের হয়ে ২২ বলে চার বাউন্ডারিতে সর্বোচ্চ ২৯ রান করেন স্পিনার মেহেদি হাসান। ২০ রান করেন ওপেনার সাইফ হাসান। অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নেন অ্যাডাম জাম্পা ও জোয়েল ডেভিস। ২ উইকেট নেন ম্যাট রেনশ।
১২০ বলে ১৩২ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ১৩ রানে প্রথম উইকেট হারানোর পর; ৩৮ রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারী অস্ট্রেলিয়া। ওপেনার জশ ইংলিসকে বোল্ড করে ফেরান শরীফুল ইসলাম। মোস্তাফিজের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আরেক ওপেনার মিচেল মার্শ।
এরপর দলের হাল ধরেন কুপার কনোলি ও টিম ডেভিড। তারা দলকে এগিয়ে নিচ্ছেন।
