Logo
Logo
×

খেলা

টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার সহজ জয়

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৫:১৭ পিএম

টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের ম্যাচে অস্ট্রেলিয়ার সহজ জয়

পরপর দুই ওয়ানডেতে হেরে সিরিজ হাতছাড়া করলেও, টি-টোয়েন্টিতে প্রথম ম্যাচে জিতে সিরিজে এগিয়ে গেল অস্ট্রেলিয়া।

তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় টাইগারদের ব্যাটিং বিপর্যয়ের কারণে প্রতিরোধ গড়ে তোলা সম্ভব হয়নি। ১২০ বলে ১৩২ রানের সহট টার্গেট তাড়ায় ৪ উইকেটে জয় পায় অস্ট্রেলিয়া।

বুধবার চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সময়ের ব্যবধানে উইকেট হারিয়ে ১৯ ওভারে ১৩১ রানে অলআউট হয় বাংলাদেশ।

দলের হয়ে ২২ বলে চার বাউন্ডারিতে সর্বোচ্চ ২৯ রান করেন স্পিনার মেহেদি হাসান। ২০ রান করেন ওপেনার সাইফ হাসান। অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট নেন অ্যাডাম জাম্পা ও জোয়েল ডেভিস। ২ উইকেট নেন ম্যাট রেনশ।

১২০ বলে ১৩২ রানের মামুলি স্কোর তাড়া করতে নেমে ১৩ রানে প্রথম উইকেট হারানোর পর; ৩৮ রানে দ্বিতীয় উইকেট হারায় সফরকারী অস্ট্রেলিয়া। ওপেনার জশ ইংলিসকে বোল্ড করে ফেরান শরীফুল ইসলাম। মোস্তাফিজের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন আরেক ওপেনার মিচেল মার্শ।

তৃতীয় উইকেটে কুপার কনোলি ও টিম ডেভিড২৮ বলে ৪০ রানের জুটি গড়েন। ফিফটির পথে থাকা কুপারকে আউট করে এই জুটি ভাঙেন এই ম্যাচে অভিষেক হওয়া আব্দুল গাফফার সাকলাইন। কুপার ২৭ বলে চারটি চার আর তিন ছক্কায় ৪৭ রান করে ফেরেন। দলীয় ৭৮ রানে ফেরেন কুপার।

এরপর মাত্র ১১ রানের ব্যবধানে ফেরেন আরেক সেট ব্যাটসম্যান টিম ডেভিড। তিনি ১৬ বলে ২০ রান করে মেহেদি হাসানের শিকারে পরিনত হন। তার বিদায়ে ৮৯ রানে চতুর্থ উইকেট হারায় অস্ট্রেলিয়া।

পঞ্চম উইকেটে ম্যাট রেনশের সঙ্গে ২৯ বলে ২৭ রানের জুটি গড়ে ফেরেন ভারতীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান ক্রিকেটার নিখিল চৌধুরী। দলীয় ১২৯ রানে ফেরেন ম্যাচ রেনশ। তিনি ২৮ বলে ১৮ রান করে ফেরেন।

আট নম্বর পজিশনে ব্যাটিংয়ে নেমে বাউন্ডারি হাঁকিয়ে ১০ বল আগেেই দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন বার্টলার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম