অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০০ রানও করতে পারেনি বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ০৫:৪১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
অস্ট্রেলিয়ার বিপক্ষে ১০০ রানও করতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮ উইকেটে ৭৭ রানে ইনিংস গুটায় নিগার সুলতানার নেতৃত্বাধীন বাংলাদেশ।
আজ বুধবার ইংল্যান্ডের লিডসের হ্যাডিংলিতে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২৭ রানে ৫ উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। এরপর আর খেলায় ফিরতে পারেনি টাইগ্রেসরা। যে কারণে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ৭৭ রানে ইনিংস গুটায়।
বাংলাদেশ দলের হয়ে ৪৭ বল খেলে মাত্র ২৭ রান করেন অধিনায়ক নিগার সুলতানা। ১৬ রান করেন ঋতু মণি। ৮ জন ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করতে ব্যর্থ হন।
অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নেন কিম গার্থ, সোফি মলিনাক্স ও এলিসা পেরি।
টার্গেট তাড়া করতে নেমে ৩১ রানে ওপেনার বেথ মনির উইকেট হারিয়ে জয়ের পথে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।
