Logo
Logo
×

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি

স্মার্টফোন দীর্ঘদিন ব্যবহার করতে চান? এই পরামর্শগুলো মানুন

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৩:৪১ পিএম

স্মার্টফোন দীর্ঘদিন ব্যবহার করতে চান? এই পরামর্শগুলো মানুন

প্রতি বছরই প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো নতুন নতুন স্মার্টফোন বাজারে আনছে। সামান্য আপডেট, উন্নত ক্যামেরা বা নতুন ডিজাইনের আকর্ষণে অনেক ব্যবহারকারী দ্রুত ফোন পরিবর্তন করে ফেলেন। তবে বিশেষজ্ঞদের মতে, সঠিক যত্ন নিলে একটি স্মার্টফোন বহু বছর ভালোভাবে ব্যবহার করা সম্ভব, যা অপ্রয়োজনীয় খরচ কমায় এবং ইলেকট্রনিক বর্জ্যও হ্রাস করে।

সঠিক যত্ন নিলে প্রতি দুই বছর পরপর ফোন বদলানোর দরকার পড়ে না; বরং একটি স্মার্টফোন দীর্ঘদিন ব্যবহার করাই সবচেয়ে সাশ্রয়ী ও কার্যকর সিদ্ধান্ত।

ফোন দীর্ঘদিন ভালো রাখতে বিশেষজ্ঞরা যে গুরুত্বপূর্ণ পরামর্শগুলো দিয়েছেন চলুন সেগুলো সম্পর্কে জেনে নেওয়া যাক—

ব্যাটারির স্বাস্থ্য ভালো রাখুন

ফোনের ব্যাটারি টিকিয়ে রাখতে অতিরিক্ত গরম বা ঠান্ডা পরিবেশ এড়িয়ে চলা জরুরি। এছাড়া ১০০ শতাংশ চার্জ না করে সাধারণত ২০ থেকে ৮০ শতাংশের মধ্যে চার্জ রাখলে ব্যাটারির স্থায়িত্ব বাড়ে। অনেক ফোনে এখন ‘অপটিমাইজড চার্জিং’ ফিচারও থাকে।

ফোন সুরক্ষিত রাখুন

ভালো মানের কভার ও স্ক্রিন প্রটেক্টর ব্যবহার করলে ফোন পড়ে গিয়ে ক্ষতির ঝুঁকি কমে। এতে স্ক্রিন ভাঙা বা বডির ক্ষতি হওয়ার সম্ভাবনাও অনেকটা কমে যায়।

নিয়মিত পরিষ্কার করুন

চার্জিং পোর্ট, স্পিকার ও স্ক্রিনে জমে থাকা ধুলাবালি দীর্ঘমেয়াদে সমস্যা তৈরি করতে পারে। তাই নিয়মিত নরম কাপড় দিয়ে ফোন পরিষ্কার রাখা গুরুত্বপূর্ণ।

সফটওয়্যার আপডেট রাখুন

নিয়মিত সফটওয়্যার ও সিকিউরিটি আপডেট ইনস্টল করলে নতুন ফিচারের পাশাপাশি ফোন আরও নিরাপদ থাকে।

স্টোরেজ ব্যবস্থাপনায় নজর দিন

অপ্রয়োজনীয় ছবি, ভিডিও ও বড় ফাইল জমে গেলে ফোন ধীর হয়ে যেতে পারে। তাই অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলা এবং ক্লাউড স্টোরেজ ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়।

নতুন কেনার আগে মেরামতের কথা ভাবুন

অনেক সময় ব্যাটারি দুর্বল হওয়া বা স্ক্রিন ভেঙে যাওয়ার মতো সমস্যা মেরামত করেই সমাধান করা যায়, নতুন ফোন কেনার প্রয়োজন পড়ে না।

সূত্র: দ্য নিউইয়র্ক টাইমস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম