Logo
Logo
×

খেলা

জোকোভিচের দেড় দশকের অনন্য রেকর্ড ভেঙে সিনারের ইতিহাস

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ মে ২০২৬, ০৫:২২ পিএম

জোকোভিচের দেড় দশকের অনন্য রেকর্ড ভেঙে সিনারের ইতিহাস

ইয়ানিক সিনার টেনিস কোর্টে দারুণ পারফরম্যান্স দেখিয়ে নতুন ইতিহাস গড়েছেন। ইতালিয়ান ওপেনের কোয়ার্টার ফাইনালে তিনি রাশিয়ার আন্দ্রি রুবলেভকে সরাসরি সেটে পরাজিত করেন, যার মাধ্যমে এটিপি মাস্টার্স–১০০০ পর্যায়ে টানা জয়ের নতুন বিশ্বরেকর্ড নিজের নামে করেন।

এর আগে এই রেকর্ড ছিল সার্বিয়ার নোভাক জোকোভিচের দখলে, যিনি ২০১১ সালে টানা ৩১টি ম্যাচ জিতেছিলেন। রুবলেভকে ৬–২, ৬–৪ গেমে হারিয়ে সিনার এখন টানা ৩২টি জয় নিয়ে নতুন রেকর্ডধারী।

১৯৯০ সালে মাস্টার্স সিরিজ শুরু হওয়ার পর এটিই এখন পর্যন্ত দীর্ঘতম জয়ের ধারাবাহিকতা। এই জয়ের মাধ্যমে তিনি রাফায়েল নাদালের একটি কৃতিত্বেও ভাগ বসিয়েছেন—এক মৌসুমে প্রথম পাঁচটি মাস্টার্স টুর্নামেন্টের সবকটিতেই সেমিফাইনালে ওঠা।

বর্তমানে সিনারের ঝুলিতে আটটি মাস্টার্স শিরোপা রয়েছে। টেনিস ইতিহাসে ৯টি ভিন্ন মাস্টার্স টুর্নামেন্ট জেতার একমাত্র রেকর্ডধারী জোকোভিচ। তবে ফাইনালে জিতলে সিনার সেই মাইলফলকের আরও কাছাকাছি পৌঁছাবেন।

আগামী ফরাসি ওপেনকে সামনে রেখে সিনারের ফর্ম আরও আলোচনার জন্ম দিচ্ছে। তিনি বলেন, তিনি রেকর্ডের জন্য খেলেন না, বরং নিজের ইতিহাস গড়তেই কোর্টে নামেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম