Logo
Logo
×

লাইফ স্টাইল

নামিদামি শ্যাম্পু নয়, আলিয়া-দীপিকারা চুলে যা ব্যবহার করেন

Icon

লাইফস্টাইল ডেস্ক

প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৬:৫৮ পিএম

নামিদামি শ্যাম্পু নয়, আলিয়া-দীপিকারা চুলে যা ব্যবহার করেন

ছবি: সংগৃহীত

নিয়মিত নানা ধরনের স্টাইল করতে হয় বিনোদন তারকাদের। বেশিরভাগ অভিনেত্রী ঘরোয়া উপায়েই চুলের যত্ন নেন। বাড়ির তৈরি তেল ও হেয়ার মাস্কের ওপরই ভরসা রাখেন তারা। বিভিন্ন ধরনের কেমিক্যাল ব্যবহার হয়। নিয়মিত হিটও প্রয়োগ করতে হয়। তবেই ঘন ও উজ্জ্বল থাকে অভিনেত্রীদের চুল। থাকে না কোনো রকম ফ্রিজিনেস। 

বহু মানুষের ধারণা, অভিনেত্রীরা নানা ধরনের ট্রিটমেন্ট করান চুলে। তবে আজও বহু অভিনেত্রী ঘরোয়া উপায়েই চুলের যত্ন নিয়ে থাকেন। আপনিও তাদের টোটকা মেনে চলতে পারেন।

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন ব্যবহার করেন অ্যালোভেরা মাস্ক। অভিনেত্রীর মতো মসৃণ চুল পেতে আপনিও অ্যালোভেরা মাস্ক ব্যবহার করতে পারেন। ৩ চামচ অ্যালোভেরা জেলের সঙ্গে ৩ চামচ অলিভ অয়েল এবং ২ চামচ হোয়ে ওয়াটার মিশিয়ে নিন। এই মিশ্রণটি ভেজা চুলে মেখে ৩০ মিনিট অপেক্ষা করুন। এরপর সামান্য গরম পানি দিয়ে ধুয়ে ফেলুন।

অভিনেত্রী আলিয়া ভাটের মতো ডিটক্স হেয়ার মাস্ক ব্যবহার করতে পারেন। আলিয়া নিম ও তুলসিপাতা দিয়ে তৈরি হেয়ার মাস্ক ব্যবহার করে থাকে। এতে ঘন ও মজবুত চুল পাওয়া যায়। ১ কাপ নিমপাতার সঙ্গে ১ কাপ তুলসিপাতা, ২টি লবঙ্গ এবং পর্যাপ্ত গোলাপজল মিশিয়ে নিন। এরপর মিশ্রণ করে মিক্সিতে বেটে মসৃণ পেস্ট বানিয়ে ফেলুন। এটি স্ক্যাল্প ও চুলে লাগিয়ে ২০-৩০ মিনিট অপেক্ষা করুন। তারপর চুল ধুয়ে ফেলুন।

আবার ক্যাটরিনা কাইফের মতো ভেষজ হেয়ার অয়েল ব্যবহার করতে পারেন। তার ঘন ও লম্বা চুলের রহস্য হচ্ছে তেল। ১ কাপ নারিকেল তেলের সঙ্গে ১ কাপ পেঁয়াজ, কারিপাতা, ২ চামচ কাঁচা আমলকী, ২ চামচ মেথি একসঙ্গে ফুটিয়ে নিন। এরপর মিশ্রণটি ঠান্ডা হলে ছেঁকে নিন। এ তেল স্ক্যাল্প ও চুলে ভালো করে মালিশ করুন। কয়েক ঘণ্টা রেখে শ্যাম্পু করে ধুয়ে ফেলুন। আগের দিন রাতেও এ তেল মেখে ঘুমাতে পারেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম