বর্ষায় চুল পড়া দূর করতে যে ৩টি কাজ করলে মিটবে স্ক্যাল্পের সমস্যাও
লাইফস্টাইল ডেস্ক
প্রকাশ: ১৪ জুন ২০২৬, ০৬:৫৭ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
বর্ষায় চুলপড়া বন্ধ করতে হলে এখনই যত্ন নিতে হবে। কারণ বর্ষায় বাতাসে অতিরিক্ত আর্দ্রতা এবং ঘামের কারণে মাথার ত্বকে ছত্রাক বা ফাঙ্গাল ইনফেকশন, খুশকি ও চুলের গোড়া নরম হয়ে যাওয়ার সমস্যা দেখা দেয়। ফলে অন্য ঋতুর চেয়ে এ সময়ে চুলপড়ার পরিমাণ অনেক বেড়ে যায়। বর্ষায় চুলপড়ার সমস্যা নতুন নয়। কিন্তু এ সমস্যা এড়াতে হলে এখন থেকেই চুলের যত্ন নেওয়া দরকার।
বর্ষায় আর্দ্রতা বেড়ে যায়। স্ক্যাল্পে ঘামও বসে। সব মিলিয়ে চুলের গোড়া দুর্বল হয়ে পড়ে। আবার ঘাম ও তেল জমে চুলের ফলিকলের মুখ বন্ধ হয়ে যায়। এর জেরে চুলপড়ার সমস্যা যেমন বাড়ে, ঠিক তেমনই ফুস্কুড়ি, চুলকানি ও খুশকির সমস্যা দেখা দেয়। চুলের গোড়া মজবুত রাখতে এবং এসব সমস্যা এড়াতে এখন থেকে চুলের পরিচর্যা করা ও চুলের যত্ন নেওয়া উচিত।
চলুন জেনে নেওয়া যাক, বর্ষায় চুলপড়া বন্ধ করতে যা করা উচিত—
তেল মালিশ
চুলপড়া বন্ধ এবং চুলের গোড়া মজবুত করতে নিয়মিত তেল মালিশ করা উচিত। যে কোনো হেয়ার অয়েলই চুলে পুষ্টি জোগায়। তবে এ ক্ষেত্রে ভৃঙ্গরাজের তেল দারুণ ফল দিতে পারে। চুলপড়া দূর করতে ভৃঙ্গরাজের তেল দুর্দান্ত কাজে দেয়।
হোমমেড সিরামের সাহায্য নিন
কালো জিরার তেল ও পেঁয়াজের তেল মিশিয়ে সিরাম বানিয়ে ফেলুন। এ সিরাম কয়েক ফোঁটা নিয়ে স্ক্যাল্পে ভালো করে মালিশ করুন। এভাবে সপ্তাহে ২-৩ বার স্ক্যাল্পে সিরাম মালিশ করুন। এতে চুলের গোড়া মজবুত এবং চুলপড়া বন্ধ হবে।
হেয়ারপ্যাক
ঘরের তৈরি হেয়ারপ্যাক চুলপড়া বন্ধ করতে সহায়ক ভূমিকা রাখে। বিভিন্ন ভেষজ উপাদান দিয়ে হেয়ারপ্যাক তৈরি করতে পারেন। যেমন নারিকেল তেলের সঙ্গে পেঁয়াজের রস মিশিয়ে চুলে মাখতে পারেন। এতে চুলের গোড়া মজবুত হবে এবং স্ক্যাল্পে পুষ্টি পৌঁছাবে। এ ছাড়া মেথিদানার পেস্টের সঙ্গে টকদই মিশিয়েও চুলে মাখতে পারেন। এ হোমমেড মাস্কও চুলের যাবতীয় সমস্যা দূর করে দিতে পারে।

-6a2ea39adc208.jpg)