Logo
Logo
×

আনন্দ নগর

ওটিটিতে যা দেখবেন

Icon

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

* অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হচ্ছে ‘ইটস নট লাইক দ্যাট’। এটি একটি রোমান্টিক-ড্রামা, যেখানে ভুল বোঝাবুঝি ও সামাজিক চাপের কারণে দুই মানুষের সম্পর্ক জটিল হয়ে ওঠে। তারা নিজেদের অনুভূতি লুকিয়ে রাখলেও ভাগ্য বারবার তাদের মুখোমুখি করে। ধীরে ধীরে সত্য প্রকাশ পেলে তারা বোঝে, ভালোবাসা সবসময় সহজ নয়, কিন্তু আন্তরিকতাই সম্পর্ককে টিকিয়ে রাখে।

* ডিজনি প্লাস হটস্টারে স্ট্রিমিং হচ্ছে সিরিজ ‘ট্রাভিস জাপান সামার ভ্যাকেশন!! ইন দ্য ইউএসএ’-এর নতুন পর্ব। এতে দেখা যাবে ‘ট্রাভিস জাপান’ যুক্তরাষ্ট্র সফরে গিয়ে তাদের গ্রীষ্মকালীন ভ্যাকেশন উপভোগ করে নতুন নতুন চ্যালেঞ্জের মুখোমুখি হয়। নতুন এপিসোডে তারা বিভিন্ন শহরে ঘুরে স্থানীয় সংস্কৃতি, খাবার ও পারফরম্যান্স এক্সপ্লোর করে। একই সঙ্গে বন্ধুত্ব, টিমওয়ার্ক ও মজার অ্যাডভেঞ্চারের মাধ্যমে নিজেদের মধ্যে সম্পর্ক আরও শক্তিশালী করে তোলে।

* নেটফ্লিক্সে স্ট্রিমিং হচ্ছে ‘বিটিএস : দ্য রিটার্ন’। এটি একটি ডকুমেন্টারি, যেখানে বিটিএস সদস্যদের সামরিক সেবা শেষ করে পুনরায় একত্রিত হওয়ার যাত্রা দেখানো হয়। ব্যক্তিগত বিরতি, মানসিক চাপ এবং খ্যাতির পর জীবন নিয়ে তাদের ভাবনা তুলে ধরা হয়।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম