নেটফ্লিক্সের বিরুদ্ধে মামলা করলেন টাইরা
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
আমেরিকান সুপার মডেল ও টিভি ব্যক্তিত্ব টাইরা ব্যাঙ্কস নেটফ্লিক্সের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। তার অভিযোগ, ‘রিয়েলিটি চেক’ ডকুসিরিজে তাকে এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা তার বক্তব্যের প্রকৃত অর্থ বিকৃত করেছে এবং তার সুনাম ক্ষুণ্ন করেছে। ক্যালিফোর্নিয়ার ফেডারেল আদালতে দায়ের করা মামলায় ব্যাঙ্কস দাবি করেন, ‘আমেরিকাস নেক্সট টপ মডেল’ নিয়ে তিনি সাড়ে তিন ঘণ্টার একটি সাক্ষাৎকার দিয়েছিলেন। কিন্তু সেই সাক্ষাৎকার থেকে মাত্র ১৬ মিনিট ব্যবহার করে নির্মাতারা একটি ‘মিথ্যা ও বিভ্রান্তিকর’ বর্ণনা তৈরি করেছেন। বিশেষ করে সাবেক প্রতিযোগী স্যান্ডি সুলিভানের অভিযোগ সংক্রান্ত অংশে তাকে এমনভাবে দেখানো হয়েছে যেন তিনি ঘটনাটি মনে করতে পারছেন না।
