প্রথম বিজ্ঞাপনেই প্রশংসিত নাযাহ
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
চ্যানেল আইয়ের সুন্দরী প্রতিযোগিতায় নির্বাচিত চ্যাম্পিয়নই এতদিন আয়োজনটির স্পন্সর ইউনিভারের পণ্য লাক্সের বিজ্ঞাপনে মডেল হওয়ার সুযোগ পেতেন। দীর্ঘদিনের প্রচলিত নিয়মের বাইরে গিয়ে এবারই প্রথম এ প্রতিযোগিতায় প্রথম রানার আপ হওয়া কেউ লাক্সের বিজ্ঞাপনে মডেল হিসাবে কাজ করলেন। তিনি ২০২৫-এর প্রথম রানার আপ নাযাহ নাওয়ার। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন রাসেল শিকদার। এরইমধ্যে এটি প্রচারে এসেছে। এতে নাযাহর পারফর্মেন্স বেশ প্রশংসিত হয়েছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এ বিজ্ঞাপনের মাধ্যমে মডেল হিসাবে কাজ করার মধ্যদিয়ে মিডিয়াতে আমার অভিষেক হয়েছে। আমি জানি না ঠিক কেন, কী কারণে এই বিজ্ঞাপনে কাজ করার সুযোগ পেয়েছি। তবে শুধু এতটুকু বলতে পারি আমাকে যখন চূড়ান্তভাবে এ কাজের জন্য নির্বাচিত করা হলো, আমার শুধু ধ্যান জ্ঞান ছিল যেন কাজটা পুরো শতভাগ মনযোগ দিয়ে, শ্রম দিয়ে যেন করতে পারি। বিজ্ঞাপনটি প্রচারের পর যে বিস্ময়কর সাড়া পাচ্ছি তাতে সত্যিই আমি অভিভূত, মুগ্ধ। স্বপ্ন হলো একজন ভালো অভিনেত্রী হওয়ার। চেষ্টা ও শ্রম দেব তার জন্য। আশা করি সবাই পাশে থাকবেন।’
