টুকরো খবর
২২ বিলিয়ন ডলারে রোকু কিনছে ফক্স করপোরেশন
আনন্দনগর ডেস্ক
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
স্ট্রিমিং জগতে বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দিয়ে ফক্স করপোরেশন ঘোষণা করেছে যে, তারা রোকুকে ২২ বিলিয়ন ডলারের চুক্তিতে অধিগ্রহণ করবে। প্রতি শেয়ার ১৬০ ডলারে নগদ ও ফক্সের ক্লাস এ শেয়ারের সমন্বয়ে এই লেনদেন সম্পন্ন হবে। দুই কোম্পানি জানিয়েছে, চুক্তিটি ২০২৭ সালের প্রথমার্ধে সম্পন্ন হওয়ার আশা করা হচ্ছে। এ অধিগ্রহণের মাধ্যমে ফক্সের কনটেন্ট, বিশেষ করে স্পোর্টস, নিউজ ও বিনোদন এবং টুবি স্ট্রিমিং সেবা রোকুর বিশাল কানেক্টেড টিভি প্ল্যাটফর্মের সঙ্গে যুক্ত হবে। ফলে ফক্স সরাসরি ১০০ মিলিয়নেরও বেশি স্ট্রিমিং হাউসহোল্ডে পৌঁছাতে পারবে। ফক্স বলেছে, রোকু ভবিষ্যতেও একটি ‘পার্টনার-ফ্রেন্ডলি’ ওপেন প্ল্যাটফর্ম হিসাবে পরিচালিত হবে। কোম্পানির প্রতিষ্ঠাতা ও সিইও অ্যান্থনি উড নতুন কাঠামোতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন এবং ফক্সের বোর্ডে যোগ দেবেন। বিশ্লেষকদের মতে, এই চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের টিভি দর্শক শেয়ারের দিক থেকে নতুন কোম্পানিটি শীর্ষ তিনের মধ্যে অবস্থান নেবে। ফক্সের প্রধান লাচলান মারডক একে ‘একটি ঐতিহাসিক মুহূর্ত’ বলে উল্লেখ করেছেন। রোকু দীর্ঘদিন ধরে অ্যামাজন, গুগল ও অ্যাপলের মতো প্রযুক্তি জায়ান্টদের সঙ্গে প্রতিযোগিতা করে আসছে। ২০২৫ সালে কোম্পানিটি প্রথমবার পূর্ণাঙ্গ বার্ষিক লাভের মুখ দেখে। ফক্স আশা করছে, এই অধিগ্রহণের ফলে ভবিষ্যতে তাদের আয় ও ক্যাশ ফ্লো উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে এবং স্ট্রিমিং বাজারে তাদের অবস্থান আরও শক্তিশালী হবে।
