Logo
Logo
×

আনন্দ নগর

‘লর্ড অব দ্য রিংস’-এ আনিয়া টেলর-জয়

Icon

আনন্দনগর ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

‘লর্ড অব দ্য রিংস’-এ আনিয়া টেলর-জয়

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী আনিয়া টেলর-জয় বহুল প্রতীক্ষিত নতুন ‘লর্ড অব দ্য রিংস’ ফ্র্যাঞ্চাইজি ‘লর্ড অব দ্য রিংস : দ্য হান্ট ফর গোলাম’-এ যুক্ত হয়েছেন। এটি পরিচালনা করবেন আন্দেজ সেরকিস, যিনি একইসঙ্গে আবারও কিংবদন্তি চরিত্র গোলামের ভূমিকায় ফিরছেন। ‘দ্য হান্ট ফর গোলাম’-এর গল্পের পটভূমি সাজানো হয়েছে ‘দ্য হোবিট’ এবং ‘দ্য লর্ড অফ দ্য রিংস’ ট্রিলজির মধ্যবর্তী সময়কে কেন্দ্র করে। গল্পে দেখা যাবে, অ্যারাগর্ন ও গ্যান্ডালফ গোলামের সন্ধানে বের হন, যাতে তারা বিলবোর রহস্যময় ‘ওয়ান রিং’ সম্পর্কে আরও তথ্য জানতে পারেন, যে আংটিটি পুরো মিডল-আর্থের জন্য হুমকি হয়ে দাঁড়ায়।

সিনেমায় গ্যান্ডালফ চরিত্রে ফিরছেন ইয়ান ম্যাককেলেন। এ ছাড়া ফ্রোডো হিসাবে আবারও দেখা যাবে এলিজাহ উডকে এবং থ্র্যান্ডুইলের ভূমিকায় থাকছেন লি পেসি। নতুন কাস্ট সদস্যদের মধ্যে রয়েছেন কেট উইন্সলেট। এ ছাড়া রয়েছে জেমি ডরম্যান এবং লিও উডল। ‘লর্ড অব দ্য রিংস : দ্য হান্ট ফর গোলাম’ ২০২৭ সালের ১৭ ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

আনিয়া টেলর-জয় অভিনয় করবেন ‘সেরেন’ নামের এক সিন্ডার এলফ চরিত্রে। তিনি উডল্যান্ড রিয়ালমের বাসিন্দা এবং রাজা থ্র্যান্ডুইলের বিশ্বস্ত ও প্রাণঘাতী এক বিশেষ দূত। নতুন এ চরিত্রকে ঘিরে ইতোমধ্যেই ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। এদিকে আনিয়া টেলর-জয়কে শিগ্গির দেখা যাবে ‘লাকি’ সিরিজে। এরপর তিনি অভিনয় করবেন ডেনিস ভিলেনেভ্যু পরিচালিত ‘ডিউন : পার্ট থ্রি’-এ। অন্যদিকে ‘লর্ড অব দ্য রিংস’ ফ্র্যাঞ্চাইজিকে আরও বিস্তত করার কাজও চলছে। আপাতত এর কর্মশিরোনাম রাখা হয়েছে ‘লর্ড অব দ্য রিংস : শ্যাডে অফ দ্য পাস্ট’। ‘দ্য হান্ট ফর গোলাম’-এর পর এটি নির্মিত হবে, যদিও এখনো এর পরিচালকের নাম ঘোষণা করা হয়নি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম