দেশে বৈদ্যুতিক গাড়ির প্রসারে বিওয়াইডি
অটোটেক ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
বিশ্বের শীর্ষস্থানীয় নিউ এনার্জি ভেহিকেল (এনইভি) প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিওয়াইডি বাংলাদেশে বৃহত্তম এক্সক্লুসিভ শোরুম উদ্বোধন করেছে। একইদিনে আয়োজিত পৃথক অনুষ্ঠানে ৩০ জন ক্রেতার কাছে গাড়ির চাবিও হস্তান্তর করা হয়। শনিবার রাজধানীর তেজগাঁওয়ে শোরুম উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিওয়াইডি এশিয়া-প্যাসিফিকের অটো সেলস ডিভিশনের ডেপুটি জেনারেল ম্যানেজার কেতসু ঝ্যাং। এ ছাড়া উপস্থিত ছিলেন সিজি রানার বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, ব্যবস্থাপনা পরিচালক আমিদ সাকিফ খান, বিওয়াইডি বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার চার্লস রেন, চিফ মার্কেটিং অফিসার ইমতিয়াজ নওশের ও হেড অব নেটওয়ার্ক ডেভেলপমেন্ট মিথুন ভট্টাচার্য। কেতসু ঝ্যাং বলেন, বাংলাদেশ এশিয়া-প্যাসিফিক অঞ্চলে বিওয়াইডির জন্য অত্যন্ত সম্ভাবনাময় বাজার। নতুন শোরুম উদ্বোধনের মাধ্যমে দেশের ক্রেতাদের কাছে বিশ্বমানের নিউ এনার্জি মোবিলিটি আরও সহজলভ্য হবে।
