Logo
Logo
×

অটোটেক

টাইটানিয়াম-কার্বন ফাইবারে বিলাসবহুল হাইপারবাইক

Icon

মো. আবদুস সালিম

প্রকাশ: ০৪ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

প্রযুক্তিগত উৎকর্ষ আর ইতালীয় বিলাসিতার অনন্য মেলবন্ধন ‘এমভি আগুস্তা রাশ টাইটানিও-২০২৬’। এটি শুধু একটি হাইপার-নেকেড মোটরবাইক নয়, বরং কোম্পানির নিখুঁত কারুশিল্পেরও অনন্য উদাহরণ। বাইকটিতে ব্যাপকভাবে ব্যবহার করা হয়েছে টাইটানিয়াম ও কার্বন ফাইবার, যা একে করেছে আরও মজবুত, শক্তিশালী এবং একইসঙ্গে হালকা। উন্নত প্রকৌশল ও সূক্ষ্ম নকশার সমন্বয়ে এ মোটরবাইককে ‘পিওর এলিমেন্ট’ বা বিশুদ্ধ মৌল বলেও আখ্যা দেওয়া হচ্ছে। নতুন সংস্করণে যুক্ত হয়েছে ব্যাপক পরিমার্জিত নানা আপডেট। এর মধ্যে রয়েছে ইউরো ৫+ মানের ইঞ্জিন, নীল অ্যানোডাইজড ডিটেইলস এবং উন্নত ওহলিন্স স্মার্ট ইসি ৩.০ ইলেকট্রোনিক সাসপেনশন। ফলে পারফরম্যান্স ও নিয়ন্ত্রণে আরও উন্নত অভিজ্ঞতা দেবে বাইকটি। এ ছাড়া এতে ব্যবহার করা হয়েছে প্রিমিয়াম আলকানতারা ফেব্রিকের আসন, যা লেজার এনগ্রেভিং প্রযুক্তি ও থার্মো-ওয়েল্ডিং প্রক্রিয়ায় একক উপাদান দিয়ে শতভাগ আলকানতারা থেকে তৈরি। ফলে আরাম, সৌন্দর্য ও বিলাসিতায় নতুন মাত্রা যোগ করেছে এই হাইপারবাইক। এতে আরও রয়েছে একটি ৯৯৮ সিসি ফোর- স্ট্রোক ইঞ্জিন, যা যুক্ত সিক্স-স্পিড কনস্ট্যান্ট মেশ ম্যানুয়াল ট্রান্সমিশনের সঙ্গে। এর ইঞ্জিন ১৪ হাজার আরপিএমে ২০৬ ঘোড়া এবং ১১ হাজার আরপিএমে প্রায় প্রায় ১১৬ নিউটন মিটার টর্ক উৎপাদনে সক্ষম। ৩.১৫ সেকেন্ডে প্রায় একশ কিলোমিটার, ২০০ কিলোমিটার গতি তুলতে ৮.৩০ সেকেন্ড এবং সর্বোপরি ঘণ্টায় ৩০০ কিলোমিটার গতিতে চলতে পারে। ইঞ্জিন স্থাপন করা হয়েছে একটি স্টিল ট্রেসিল ফ্রেমের ভেতরে, যা বসানো হয়েছে ওহলিন্স সাসপেনশন কম্পোনেন্টসের উপরে। সামনে একটি ৪৩ মিলিমিটার ইনভার্টেড ওহলিন্স স্মার্ট ফর্ক রয়েছে, যাতে রয়েছে টিন সার্ফেস ট্রিটমেন্ট এবং ইলেকট্রোনিক অ্যাডজাসমেন্ট। এটা নিশ্চিত করে প্রায় ১৩০ মিলিমিটার ট্রাভেল। ব্রেকিংয়ের ক্ষেত্রে বাইকটির চাকাশ ১৭ ইঞ্চি ফোর্জড এলুমিনিয়াম এলয় ব্যবহার করা হয়েছে (ব্র্যান্ড ব্রেম্বোর কম্পোনেন্ট)। জ্বালানি ট্যাঙ্কের সামনের কভার, ড্যাশবোর্ড ক্যারিয়ার, হেডলাইট ক্যারিয়ারে রয়েছে ব্লু টাইটানিও অ্যানোডাইজড এলুমিনিয়ামের অংশ। আপডেট করা উপাদাগুলোর মধ্যে রয়েছে ইঞ্জিন কভার, সাইড প্যানেল, চাকার কভার এবং মাডগার্ড। এর দাম ধরা হয়েছে প্রায় ৪৪,৯০০ মার্কিন ডলার (কর, শুল্ক ইত্যাদি ছাড়া বাংলাদেশি টাকায় প্রায় ৫০ লাখ টাকা)। এমভি আগুস্তার বিশেষ মডেলগুলো রপ্তানি হয় ইউরোপ, আমেরিকা এবং এশিয়ার থাইল্যান্ড, জাপান প্রভৃতি দেশগুলোত। এমভি আগুস্তা রাশ টাইটানিও/মাম্বা মোটরবাইক রয়েছে আর্জেন্টো ম্যাগনাম, ব্লু টাইটানিও এবং নেরো ইনটেনসো-এ তিনটি রঙের ভার্সনে। এটি বিশেষ ধরনের বাইক হওয়ায় সাধারণ শো-ব্রুমে তা পাওয়া নাও যেতে পারে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম