লালপুরে গুলিবিদ্ধ ঈশ্বরদীর সাহাবুলের লাশ উদ্ধার
লালপুর (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
লালপুর পদ্মা নদীতে ভাসমান নৌকার ওপর থেকে সাহাবুল ইসলাম নামের একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করেছে লালপুর থানা পুলিশ ও ঈশ্বরদী লক্ষীকুন্ডা নৌপুলিশ ফাঁড়ি। তিনি ঈশ্বরদী উপজেলার সাড়া গোপালপুর এলাকার মো. ইউনুস প্রামাণিকের ছেলে। জানা যায়, মঙ্গলবার সকালে উপজেলার রাইটার চর নামক স্থানে পদ্মা নদীর কিনারায় নৌকার ওপর গুলিবিদ্ধ অবস্থায় সাহাবুলের লাশ উদ্ধার করা হয়।
এ বিষয়ে লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, ১৫ জুন রাতের কোনো একসময় চর থেকে মোটরসাইকেল চালিয়ে আসা ৫-৬ জন অজ্ঞাতনামা অস্ত্রধারী সন্ত্রাসী নদীর কিনারার কাছাকাছি থেকে এলোপাতাড়ি গুলি করে শ্যালোইঞ্জিন চালিত মাছ ধরা নৌকায় সাহাবুলের লাশ রেখে যায়। উদ্ধার করার পর দেখা যায় সাহাবুলের ডান কাঁধের উপরে একটু পিছনে গুলিবিদ্ধ হয়ে সামনের বাহুর বড় অংশ মাংসসহ হাড় ভেঙে বের হয়ে গেছে এবং থুতনির নিচেও কেটে যাওয়ার মতো রক্তাক্ত চিহ্ন রয়েছে।
