Logo
Logo
×

বাংলার মুখ

বকশীগঞ্জে ধান উড়ানোর সময় প্রাণ গেল কৃষকের

বিদ্যুৎস্পৃষ্টে বাবুগঞ্জ ও ফুলপুরে দুজনের মৃত্যু

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বাবুগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে এক ইলেক্টিক মিস্ত্রির মৃত্যু হয়েছে। বিদ্যুতের মেইন সুইচ বন্ধ না করে লাইন মেরামতের কাজ করছিলেন তিনি। ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে আবু সাঈদ নামে এক যুবক মারা গেছেন। বকশীগঞ্জে ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোকন মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। যুগান্তর প্রতিনিধিদের পাঠানো খবর : বরিশালের বাবুগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্টে মো. শুভ (৩০) নামে একজন ইলেক্টিক মিস্ত্রি মৃত্যু হয়েছে। সোমবার বিকালে উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া পাঁচ রাস্তা এলাকার কাশেম খার বাড়িতে বিদ্যুতের মেইন সুইচ বন্ধ না করে বিদ্যুৎ লাইনের মেরামতের কাজ করছিলেন তিনি। একপর্যায়ে এ অসাবধানতার কারণে বিদ্যুৎতাড়িত হয়ে গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত মো. শুভ উপজেলার চাঁদপাশা ইউনিয়নের বাসিন্দা মোহাম্মদ জসিমের ছেলে। ময়মনসিংহের ফুলপুরে বিদ্যুৎস্পৃষ্টে আবু সাঈদ নামে এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি উপজেলার মোকামিয়া গ্রামের আব্দুল হোসেনের পুত্র। মঙ্গলবার দুপুরে বাড়িতে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্টে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে। জামালপুরের বকশীগঞ্জে ধান উড়াতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রোপন মিয়া (৪০) নামে এক কৃষক মারা গেছে। ১৬ জুন মঙ্গলবার দুপুরে ১২টায় সদর ইউনিয়নের সূর্যনগর গ্রামে ধান মাড়াইয়ের কাজ করার সময় এই ঘটনা ঘটে। রোপন মিয়া সূর্যনগর পূর্বপাড়া গ্রামের হযরত আলীর ছেলে। জানা যায়, মঙ্গলবার দুপুরে নিজ বাড়ির আঙিনায় বৈদ্যুতিক স্ট্যান্ড ফ্যান ব্যবহার করে ধান উড়ানোর কাজ করছিলেন কৃষক রিপন মিয়া। এ সময় অসাবধানতাবশত বৈদ্যুতিক সংযোগের তারে জড়িয়ে পড়ে তিনি আহত হন। পরে পরিবারের লোকজন আহত অবস্থায় বকশীগঞ্জ হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম