Logo
Logo
×

বিচ্ছু

অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর

Icon

প্রকাশ: ১৪ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

বলুন তো, মাথার চান্দি ফাঁকা হওয়া কিসের আলামত?

কনক কুমার প্রামানিক

মহাদেবপুর, নওগাঁ

শ্যাম্পু-চিরুনি খরচ বেঁচে যাওয়ার আলামত!

বউয়ের রাগ ভাঙানোর নিনজা টেকনিকটা কী!

ইমরান খান রাজ

দোহার, ঢাকা

ভুলটা যে আপনার, তর্ক না করে তা মেনে নিন!

তীব্র গরমে এসি কেনার টাকা না থাকলে কী করা উচিত?

সুদীপ্ত কুমার দাস

তেজগাঁও, ঢাকা

এসি কেনার চিন্তা মাথা থেকে বাদ দেয়া উচিত!

বলুন তো, আমার জীবনে প্রেমের ফুল ফুটবে কবে?

আফরোজা রুনা

ইডেন কলেজ, ঢাকা

প্রেমের গাছে নিয়মিত পানি ঢালুন, ফুটে যাবে।

মহা অবান্তর প্রশ্ন

পাগলে কী না বলে, ছাগলে কী না খায়, আর...?

মহসিন আলী, জৈন্তাপুর, সিলেট

বিশ্বকাপ মৌসুমে বিভিন্ন দলের সাপোর্টাররা

কত কী না করে!

প্রশ্ন পাঠান এই ঠিকানায়

বিভাগীয় সম্পাদক : অবান্তর প্রশ্ন যুগান্তর উত্তর, বিচ্ছু, দৈনিক যুগান্তর ক-২৪৪ প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড), বারিধারা, ঢাকা-১২২৯

মেইল : bicchoojugantor@gmail.com

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম