বাজারে নতুন
গেমিং অভিজ্ঞতায় নতুন মাত্রা হট৭০
আইটি ডেস্ক
প্রকাশ: ১২ মে ২০২৬, ১২:০০ এএম
প্রিন্ট সংস্করণ
|
ফলো করুন |
|
|---|---|
গ্লোবাল স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে উন্মোচন করেছে নতুন মিড-রেঞ্জ স্মার্টফোন হট৭০। ‘প্লে ইন কালার, উইন ইন গ্লোরি’ স্লোগানে আনা এ ডিভাইসটি গেমিং ও দৈনন্দিন ব্যবহারে স্মুথ অভিজ্ঞতা দিতে তৈরি করা হয়েছে। ফোনটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি১০০ আল্টিমেট চিপসেট এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, যা গেমিংয়ে ৯০ এফপিএস পর্যন্ত সাপোর্ট করে। ফলে ব্যবহারকারীরা পাবেন দ্রুত রেসপন্স ও উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা। এ ছাড়া দীর্ঘ সময় ব্যবহারেও পারফরম্যান্স ধরে রাখতে এতে যুক্ত করা হয়েছে ‘বাইপাস চার্জিং’ প্রযুক্তি। ডিভাইসটিতে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। ক্যামেরা সেকশনে থাকছে ৫০ মেগাপিক্সেলের অটোফোকাস মেইন ক্যামেরা এবং ৮ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। হট ৭০ বাজারে পাওয়া যাচ্ছে ৪ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ এবং ৬ জিবি র্যাম + ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে। দাম রাখা হয়েছে যথাক্রমে ১৮ হাজার ৯৯৯ টাকা ও ২১ হাজার ৯৯৯ টাকা।
