Logo
Logo
×

আইটি বিশ্ব

জিএন্ডজিতে নতুন ম্যাকবুক ও আইপ্যাড

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

জিএন্ডজিতে নতুন ম্যাকবুক ও আইপ্যাড

ঈদুল আজহা সামনে রেখে অ্যাপলের নতুন ম্যাকবুক এয়ার এম৫ ও আইপ্যাড এয়ার এম৪ এসেছে দেশের বাজারে। দেশের অ্যাপল অথরাইজড রিসেলার গ্যাজেট অ্যান্ড গিয়ার জানিয়েছে, নতুন ডিভাইস দুটি এখন তাদের সব শোরুম ও অনলাইন প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে।

নতুন ম্যাকবুক এয়ার এম৫-এ উন্নত পারফরম্যান্স, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ এবং হালকা ডিজাইন যুক্ত করা হয়েছে। দৈনন্দিন কাজের পাশাপাশি পেশাদার পর্যায়ের মাল্টিটাস্কিংয়েও দ্রুত ও স্মুথ অভিজ্ঞতা দেবে বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে আইপ্যাড এয়ার এম৪ পড়াশোনা, ডিজিটাল আর্ট, কনটেন্ট ক্রিয়েশন ও সাধারণ ব্যবহারের জন্য উপযোগী একটি ডিভাইস হিসাবে তুলে ধরা হয়েছে। এতে রয়েছে উন্নত ডিসপ্লে, দ্রুত প্রসেসিং সক্ষমতা এবং অ্যাপল পেনসিল সাপোর্ট।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম