Logo
Logo
×

আইটি বিশ্ব

টিপি-লিংকের ‘১ গোল ১ নেটওয়ার্ক’ আয়োজন

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

টিপি-লিংকের ‘১ গোল ১ নেটওয়ার্ক’ আয়োজন

ফুটবল বিশ্বকাপকে ঘিরে প্রযুক্তিপণ্য ব্র্যান্ড টিপি-লিংক বাংলাদেশে শুরু করেছে বিশেষ প্রচারণা ‘১ গোল ১ নেটওয়ার্ক’। রাজধানীর একটি হোটেলে শনিবার আয়োজিত এক্সপার্ট মিটআপ অনুষ্ঠানে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন দেশের প্রযুক্তিপণ্য বিপণনকারী প্রতিষ্ঠান এক্সেল টেকনোলজিস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গৌতম সাহা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টিপি-লিংক প্রাইভেট লিমিটেডের (সার্ক) ব্যবস্থাপনা পরিচালক লিন ওয়াং। ক্যাম্পেইনের আওতায় গ্রাহকরা টিপি-লিংকের নির্ধারিত পণ্য কিনে বিশেষ অফারে অংশ নিতে পারবেন। প্রতি সপ্তাহে টেলিভিশনসহ বিভিন্ন পুরস্কার জয়ের সুযোগ থাকছে। পাশাপাশি গ্র্যান্ড প্রাইজ হিসাবে রাখা হয়েছে মোটরবাইক।

আয়োজকদের মতে, ফুটবল বিশ্বকাপের উন্মাদনার সঙ্গে প্রযুক্তিকে যুক্ত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। অনুষ্ঠানে লিন ওয়াং বলেন, প্রতিটি বাড়ি ও প্রতিষ্ঠানে দ্রুত, নির্ভরযোগ্য ও নিরাপদ নেটওয়ার্ক পৌঁছে দেওয়াই টিপি-লিংকের লক্ষ্য। তিনি বাংলাদেশে বড় ধরনের বিনিয়োগ ও উৎপাদন কার্যক্রম শুরুর আগ্রহও প্রকাশ করেন।

গৌতম সাহা জানান, ২০০৪ সাল থেকে টিপি-লিংকের সঙ্গে এক্সেলের যাত্রা শুরু। এখন পর্যন্ত দেশে তিন কোটির বেশি টিপি-লিংক পণ্য বিক্রি হয়েছে এবং সারা দেশে রয়েছে প্রায় আড়াই হাজার চ্যানেল পার্টনার ও ২২টি সার্ভিস সেন্টার।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম