Logo
Logo
×

আইটি বিশ্ব

নেপালে স্মার্ট ল্যাবের প্রযুক্তি

Icon

আইটি ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নেপালে স্মার্ট ল্যাবের প্রযুক্তি

দক্ষিণ এশিয়ার নতুন বাজারে আরও দৃঢ় অবস্থান তৈরি করছে বাংলাদেশের তথ্যপ্রযুক্তি খাত। সেই ধারাবাহিকতায় নেপালে আইটি ও ক্লাউড সেবা সম্প্রসারণ করেছে দেশের প্রযুক্তি প্রতিষ্ঠান স্মার্ট ল্যাব। দেশটির শীর্ষ বিপণন ও যোগাযোগ সংস্থা আউটরিচ নেপালের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু হলো এ কার্যক্রমের।

নেপালের হিমালয় হোটেলে আয়োজিত অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এ চুক্তির ফলে নেপালের বাজারে উন্নত ক্লাউড সেবা, সিস্টেম ইন্টিগ্রেশন ও আইটি অপারেশন ম্যানেজমেন্ট সলিউশন দেবে স্মার্ট ল্যাব।

প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা রিয়াদ হাসনাইন জানান, বিদেশে প্রযুক্তি সেবা রপ্তানির মাধ্যমে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা আনার পাশাপাশি দেশের ডিজিটাল সক্ষমতাও বিশ্বমঞ্চে তুলে ধরা হচ্ছে। বর্তমানে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড ও চীনসহ ১৫টির বেশি দেশে কাজ করছে প্রতিষ্ঠানটি।

বিশেষজ্ঞরা মনে করছেন, এ উদ্যোগ বাংলাদেশ ও নেপালের প্রযুক্তিগত সহযোগিতা এবং আঞ্চলিক ডিজিটাল সংযোগ আরও শক্তিশালী করবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম