|
ফলো করুন |
|
|---|---|
বর্তমান প্রতিযোগিতামূলক শিক্ষাব্যবস্থায় শিক্ষার্থীরা নানামুখী চাপের মুখোমুখি হয় : পড়াশোনার চাপ, ক্যারিয়ারের চিন্তা, পারিবারিক প্রত্যাশা ও সামাজিক সমস্যা মিলিয়ে তাদের মানসিক ভারসাম্য অনেক ক্ষেত্রে বিঘ্নিত হয়। পরীক্ষার সময় অনেক শিক্ষার্থী নার্ভাস হয়ে পড়ে বা পড়া ভুলে যায়। এ প্রেক্ষাপটে স্ট্রেস ম্যানেজমেন্ট ওয়ার্কশপ শিক্ষার্থীদের জন্য হতে পারে একটি কার্যকর ও সময়োপযোগী উদ্যোগ। গবেষণায় দেখা গেছে, নিয়মিত স্ট্রেস ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শিক্ষার্থীদের মধ্যে উদ্বেগ ও মানসিক চাপ কমাতে ভূমিকা রাখে। এতে তারা শান্ত ও স্থির থেকে নিজের কাজকে গুরুত্ব দিতে শেখে। মাইন্ডফুলনেস অনুশীলন ও শ্বাস-প্রশ্বাস নিয়ন্ত্রণের মতো কৌশল শেখার মাধ্যমে শিক্ষার্থীরা তাদের মনোযোগের পরিধি বাড়াতে পারে। অতিরিক্ত মানসিক চাপ শিক্ষার্থীদের মধ্যে ক্ষোভ, হতাশা, ও আত্মহত্যার জন্ম দেয়। স্ট্রেস নিয়ন্ত্রণের মাধ্যমে এসব নেতিবাচক আচরণ কমে। তাই বলা যায়, শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ওয়ার্কশপ আয়োজন একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
তানজিনা আক্তার চৈতি, শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ
