Logo
Logo
×

চিঠিপত্র

প্রিপেইড মিটারে কেন ২০০ ডিজিটের টোকেন

Icon

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ডিজিটাল বাংলাদেশ গড়ার পথে প্রযুক্তিনির্ভর সেবা মানুষের জীবন সহজ করার কথা। কিন্তু বাস্তবে অনেক সময় সেই প্রযুক্তিই সাধারণ মানুষের জন্য নতুন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায়। বিদ্যুতের দাম বাড়ার প্রেক্ষাপটে প্রিপেইড মিটার রিচার্জে ২০০ ডিজিটের দীর্ঘ টোকেন নম্বর আসছে। দীর্ঘ এই নম্বর মিটারে প্রবেশ করাতে গিয়ে সাধারণ মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। দীর্ঘ টোকেন টাইপ করতে গিয়ে বারবার ভুল হচ্ছে। একটি সংখ্যা ভুল হলেই পুরো প্রক্রিয়া ব্যর্থ হয়ে যাচ্ছে। ফলে টাকা পরিশোধ করার পরও অনেক পরিবার ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎহীন অবস্থায় থাকছে। শিশু, বৃদ্ধ ও কর্মজীবী মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। অনেকেই খাতায় নম্বর লিখে ধীরে ধীরে মিটারে প্রবেশ করানোর চেষ্টা করছেন। কেউ আবার অন্যের সহায়তা নিচ্ছেন। প্রশ্ন হলো, প্রযুক্তি কি মানুষের কাজ সহজ করার জন্য, নাকি নতুন জটিলতা তৈরির জন্য? বিদ্যুৎ বিশেষজ্ঞরাও বলছেন, ভবিষ্যতে স্ক্যানিং, অ্যাপভিত্তিক আপডেট কিংবা স্বয়ংক্রিয় পদ্ধতি চালু করা জরুরি। কারণ প্রযুক্তির উদ্দেশ্য হওয়া উচিত মানুষের ভোগান্তি কমানো, বাড়ানো নয়। বর্তমানে প্রিপেইড মিটার ব্যবহারকারীদের মধ্যে উদ্বেগ ও অসন্তোষ বাড়ছে। তাই এ সমস্যার দ্রুত কার্যকর ও সহজ সমাধান নিশ্চিত করা সময়ের দাবি।

ডা. মাহতাব হোসাইন মাজেদ

প্রতিষ্ঠাতা চেয়ারম্যান, জাতীয় রোগী কল্যাণ সোসাইটি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম