Logo
Logo
×

চিঠিপত্র

দৌলতদিয়া ঘাটে যাত্রী হয়রানি বন্ধ চাই

Icon

প্রকাশ: ১১ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

দৌলতদিয়া লঞ্চ ও ফেরিঘাট দিয়ে প্রতিদিন দেশের অসংখ্য মানুষ যাতায়াত করেন। কিন্তু ঘাটের জায়গাজুড়েই দালাল, প্রতারকসহ নানা ধরনের বাজে লোকদের উপস্থিতি দেখা যায়। এসব লোক প্রতিনিয়তই যাত্রীদের বিভিন্নভাবে হয়রানি ও লাঞ্ছিত করে থাকে। বিশেষ করে বাস কাউন্টারগুলোতে তারা নানাভাবে নিরীহ লোকজনকে অপদস্ত করে থাকে। গালাগাল ও ধাক্কা দেওয়া তাদের অতি সাধারণ আচরণ। তারা সংঘবদ্ধ থাকায় বেশির ভাগ মানুষই দূরের যাত্রী হওয়ায় শক্ত প্রতিবাদ করতে সাহস করে না। এমনকি রিকশাওয়ালা, হকার, ফল বিক্রেতাদের অনেকেও যাত্রীদের সঙ্গে খারাপ আচরণ করে। এমন অভিযোগও রয়েছে, রিকশা ভাড়া ১০ টাকা বলে যাত্রী বহন করে নামার পর ৫০ টাকা দাবি করা হয়, পেয়ারা ২০ টাকা বলে বিক্রি করার পর ৪০ টাকা দাবি করা হয়। বিশেষ করে এই পথে যারা নতুন, তারা এমন বিব্রতকর পরিস্থিতির মুখোমুখি হয়ে থাকেন বেশি। যাত্রীদের নিরাপত্তার স্বার্থে সরকার ও স্থানীয় প্রশাসনের ভূমিকা অনস্বীকার্য। স্থানীয় প্রশাসনের কার্যকর অভিযান ও পরিকল্পনা যাত্রীদের হয়রানি রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। অতএব, দৌলতদিয়া ফেরিঘাট ও লঞ্চ ঘাটের সব প্রান্তে দালাল ও প্রতারক নির্মূল, বাস কাউন্টারে সিসিটিভি সংযোগ, কাউন্টার ছাড়া টিকিট বিক্রি রোধ ও যাত্রী হয়রানি বন্ধে প্রশাসনকে নিয়মিত নজরদারি ও অভিযান পরিচালনার জন্য বিশেষ আহ্বান জানাচ্ছি।

আজিজুল ইসলাম, শিক্ষার্থী, ইসলামী বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম