Logo
Logo
×

খবর

বি.বাড়িয়ায় সালিশে বিএনপি নেতা খুন, গ্রেফতার ২

Icon

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ব্রাহ্মণবাড়িয়ায় সালিশে বৈঠকে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় স্থানীয় বিএনপি নেতা নিহত হয়েছেন। তার নাম জাহাঙ্গীর আলম। সোমবার সন্ধ্যায় সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের সুলতানপুর উত্তরপাড়ায় এই ঘটনা ঘটে। জাহাঙ্গীর ওই এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি ইউনিয়ন শ্রমিক দলের সহ-সভাপতি প্রার্থী ছিলেন। এ ঘটনায় নিহতের স্ত্রী সোমবার রাতে সদর মডেল থানায় মামলা করেছেন।

পুলিশ এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে। তারা হলেন নাসির ও মোরশেদ।

জাহাঙ্গীরের ভাতিজির সঙ্গে বছর পাঁচেক আগে একই এলাকার সাচ্চু মিয়ার ছেলে আতাউল্লাহর বিয়ে হয়। সোমবার বিকালে দাম্পত্য কলহের বিষয় নিয়ে এলাকায় সালিশ বসে। বৈঠকে উভয়পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। এতে ক্ষুব্ধ হয়ে আতাউল্লার লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মেয়েপক্ষের লোকজনের ওপর হামলা করে। এ সময় প্রতিপক্ষের হামলায় জাহাঙ্গীরসহ ৫-৬ জন আহত হন। স্থানীয়রা তাদেরকে হাসপাতালে নিলে চিকিৎসক জাহাঙ্গীরকে মৃত ঘোষণা করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম