Logo
Logo
×

খবর

বাহুবলে দুপক্ষের সংঘর্ষে নিহত ২

Icon

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুই গ্রামের বাসিন্দাদের বিরোধকে কেন্দ্র করে দুই দফা সংঘর্ষে দুজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে অন্তত ৪০ জন। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সোমবার দুপুর ও রাতে উপজেলার সাতকাপন ইউনিয়নের আদিত্যপুর, আরিছপুর ও আব্দাফৌজদা গ্রামের লোকজনের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন-আদিত্যপুরের ফিরোজ মিয়ার ছেলে সেলু মিয়া ও একই গ্রামের হেলাল মিয়া।

পুলিশ জানায়, দুই গ্রামের মাঝামাঝি একটি কবরস্থানের পাশের চলাচলের রাস্তা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জের ধরে সোমবার দুপুর দেড়টার দিকে আরিছপুর, আব্দাফৌজদা ও কাসেরগাঁও গ্রামের মোশাহিদ মেম্বার পক্ষের সঙ্গে আদিত্যপুরের নাসির ও আক্তার পক্ষের মধ্যে প্রথম দফা সংঘর্ষ হয়। এ সময় উভয়পক্ষ দেশীয় অস্ত্র, টেঁটা, রামদা, লাঠিসোঁটা ও ইট-পাটকেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। পরে বাহুবল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। রাত ৮টার দিকে সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তির উদ্যোগ নেয়। তবে সন্ধ্যা ৭টার দিকে ডুবাঐ বাজারে দ্বিতীয় দফায় সংঘর্ষে সেলু মিয়া নামে একজন গুরুতর আহত হন। তাকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে রাত ১১টার দিকে গুরুতর আহত হেলাল মিয়াকে ওই হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

এ ঘটনার সঙ্গে জড়ি থাকার অভিযোগে আব্দাফৌজদা গ্রামের আব্দুল বশিরের ছেলে আব্দুল মজিদকে আটক করে পুলিশ।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম