Logo
Logo
×

দ্বিতীয় সংস্করণ

বন্দরে গ্যাস বিস্ফোরণ

এক পরিবারের চারজনই না ফেরার দেশে

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ১৭ জুন ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

নারায়ণগঞ্জের বন্দরে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ একই পরিবারের চার সদস্যেরই মৃত্যু হয়েছে। সবশেষ মঙ্গলবার ভোরে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শিশু মিম।

ইনস্টিটিউটের আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, আইসিইউ’র ১৪ নম্বর বেডে চিকিৎসাধীন মিমের শরীরের ৫১ শতাংশ দগ্ধ হয়েছিল এবং তার শ্বাসনালী মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। চিকিৎসকদের সর্বাত্মক চেষ্টা ব্যর্থ করে দিয়ে মঙ্গলবার ভোরে সে শেষ নিঃশ্বাস ত্যাগ করে।

এর আগে ১২ জুন মারা যান শরীরের ৯০ শতাংশ দগ্ধ হওয়া সুলতানা বেগম (৩৫)। সোমবার মারা যান ৩৫ শতাংশ দগ্ধ সুলতানার স্বামী আব্দুল মান্নান (৫০)। এর কয়েক ঘণ্টা পর মারা যান ৭৭ শতাংশ দগ্ধ ছেলে সিয়াম (১৯)। মিমের মৃত্যুর মধ্য দিয়ে না ফেরার দেশে চলে গেল পুরো পরিবার।

বর্তমানে এ ঘটনায় কেবল প্রতিবেশী শিশু হযরত আলী (৮) জীবিত রয়েছে। সে ৮ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালের অবজারভেশন ওয়ার্ডে চিকিৎসাধীন। বৃহস্পতিবার সকালে চানপুর এলাকার একটি একতলা বাড়িতে এ ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম