|
ফলো করুন |
|
|---|---|
মোগল আমলের শেষদিকে ঢাকার রাজস্বের বিবরণ দিতে গিয়ে মোহাম্মদ রেজা খান যে তালিকা পেশ করেন, তাতে পরগনা ইব্রাহিমপুর উল্লেখ আছে। ১৯১০ থেকে ১৯১৪ সময়কালে সিএস পরিমাপের সময় ঢাকার সার্ভে ম্যাপে ইব্রাহিমপুর নামটির উল্লেখ দেখা যায়। স্থান-নাম গবেষক সুকুমার সেন স্থান-নামে ‘পুর’-এর ব্যবহার দেখাতে গাজীপুর, শাহজাদপুর ইত্যাদি নামের সঙ্গে ইব্রাহিমপুর নামটিও উল্লেখ করেছেন। এটি ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১৫নং ওয়ার্ডে অবস্থিত একটি স্থান। (মোহাম্মদ আশরাফুল ইসলাম)
